1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ চিহ্নিত সন্ত্রাসী বি-ক্লাশ রনি গুলিবিদ্ধ

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৪ জুন, ২০১৯
  • ৪৮ বার পড়া হয়েছে

বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বগুড়া শহরের চিহ্নিত সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছেন। তার নাম আব্দুল্লাহ আল জোনায়েদ রনি ওরফে বি-ক্লাশ রনি (৩৫)।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটার গান, তিন রাউন্ড গুলি এবং একটি ধারালো চাপাতি উদ্ধার করে।

রনি শহরের হাকির মোড় এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় অস্ত্র, মাদক, নারী নির্যাতন ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে আটটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বগুড়া শহরের পালশা আদর্শ কলেজের সামনে এ বন্দুকযুদ্ধ হয়। গুলিবিদ্ধ রনিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, অপরাধমূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশে রাতে শহরের পালশা আদর্শ কলেজের সামনে একদল সন্ত্রাসী অবস্থান করছিল। এ খবর পেয়ে রাত ২টার দিকে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযানে গেলে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশ পাল্টা গুলি ছুড়লে বাকিরা পালিয়ে যায়। তখন গুলিবিদ্ধ হয় রনি ওরফে বি-ক্লাশ রনি। তাকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!