1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ফাইওভার-চার লেনেও মিলছে না স্বস্তি: পলাশবাড়ী চৌমাথায় যানজট ও জনদুর্ভোগ চরমে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আবারও রাজনৈতিক সরবতা,উদ্বোধন হলো আওয়ামী লীগের কার্যালয় পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

ফ্ল্যাট–জমি কিনে কালোটাকা সাদা করা যাবে

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯
  • ৪৫ বার পড়া হয়েছে

২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ফ্ল্যাট ও জমি কেনার ক্ষেত্রে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আগামী অর্থবছরের বাজেট পেশ করা হয়।

আগে ফ্ল্যাট কেনায় কালোটাকা সাদা করার সুযোগ ছিল। এখন থেকে নতুন করে জমি যুক্ত করা হয়েছে। অর্থাৎ ফ্ল্যাট ও জমি কিনলে আয়তনের ওপর এলাকাভেদে নির্দিষ্ট পরিমাণ কর দিলে আর কোনো প্রশ্ন করবে না জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এ ছাড়া অপ্রদর্শিত আয় বিনিয়োগ করা যাবে অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কেও। প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে, অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে শিল্প স্থাপনে অপ্রদর্শিত আয় থেকে বিনিয়োগ করা অর্থের ওপর ১০ শতাংশ হারে কর দিলেই ওই বিনিয়োগে অর্থের উৎস সম্পর্কে আয়কর বিভাগ প্রশ্ন করবে না।

প্রস্তাবিত বাজেটে, রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, মতিঝিল ও দিলকুশায় ২০০ বর্গমিটারের (১ বর্গমিটার = ৯ বর্গফুট) কম আয়তনের ফ্ল্যাট ও বাণিজ্যিক ভবন কিনলে প্রতি বর্গমিটারে ৪ হাজার টাকা কর দিতে হবে। ২০০ বর্গমিটারের বেশি হলে দিতে হবে ৫ হাজার টাকা। এ ছাড়া জমি কেনার ক্ষেত্রে প্রতি বর্গমিটারে দিতে হবে ১৫ হাজার টাকা।

একইভাবে ধানমন্ডি, ডিওএইচএস, মহাখালী, লালমাটিয়া, উত্তরা, বসুন্ধরা, ঢাকা ক্যান্টনমেন্ট, কারওয়ান বাজার, বিজয়নগর, সেগুনবাগিচা, নিকুঞ্জ, চট্টগ্রামের পাঁচলাইশ, খুলশী , আগ্রাবাদ ও নাছিরাবাদ এলাকায় ফ্ল্যাট ও ভবন কেনায় ২০০ বর্গমিটারের কম আয়তনের ক্ষেত্রে কর দিতে হবে বর্গমিটারপ্রতি ৩ হাজার টাকা। ২০০ বর্গমিটারের বেশি হলে ৫ হাজার টাকা। এসব এলাকায় জমি কিনলে প্রতি বর্গমিটারে দিতে হবে ১০ হাজার টাকা।

অন্য সিটি করপোরেশন এলাকায় ১২০ বর্গমিটারের কম আয়তনের ক্ষেত্রে প্রতি বর্গমিটারে দিতে হবে ৮০০ টাকা। ১২০ থেকে ২০০ বর্গমিটারের মধ্যে হলে প্রতি বর্গমিটারে দিতে হবে ১ হাজার টাকা ও ২০০ বর্গমিটারে বেশি হলে কর দিতে হবে প্রতি বর্গমিটারে দেড় হাজার টাকা। এসব এলাকায় জমি কিনলে প্রতি বর্গমিটারে ৫ হাজার টাকা দিতে হবে। পৌরসভা এলাকায় ফ্ল্যাট ও জমি কিনতে ১২০ বর্গমিটারের কম আয়তনের ক্ষেত্রে প্রতি বর্গমিটারে দিতে হবে ৩০০ টাকা। ১২০ থেকে ২০০ বর্গমিটারের মধ্যে হলে প্রতি বর্গমিটারে কর দিতে হবে ৫০০ টাকা। ২০০ বর্গমিটারের জন্য দিতে হবে ৭০০ টাকা। এসব এলাকায় জমি কিনলে প্রতি বর্গমিটারের জন্য ১ হাজার টাকা কর আরোপ করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!