1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

হত্যা মামলার প্রধান সাক্ষীর এক হাত কেটে নিল দুর্বৃত্তরা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯
  • ৫৬ বার পড়া হয়েছে

নাটোরের গুরুদাসপুরে আদালতে চলমান একটি হত্যা মামলার প্রধান সাক্ষীর এক হাত কেটে নিয়েছে দুর্বৃত্তরা।

আজ বৃহস্প্রতিবার সকালে ওই হত্যা মামলার আইনজীবীর সঙ্গে কথা বলতে যাওয়ার সময় যোগেন্দ্র নগর বাজারের কাছে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে সাক্ষী জালাল উদ্দিনের ওপর হামলা করে বলে জানিয়েছে পুলিশ।

এসময় তারা উপর্যুপুরি কুপিয়ে জালাল উদ্দিনের ডান হাত কেটে নেয়। সেই সঙ্গে তার পায়ের রগ ও বাম হাতটিও কুপিয়ে জখম করে তারা, জানান গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম।

পুলিশ জানায়, স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানেই চিকিৎসাধীন অবস্থায় জালাল উদ্দিন মারা যান বলে জানিয়েছেন নাটোরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন।

জালাল উদ্দিন নিজেও একজন হত্যা মামলা আসামী বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ সন্দেহ করছে। সম্ভাব্য সবদিক বিবেচনা করে হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখার কথা জানান তারা।

গুরুদাসপুর থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, আমরা বর্তমানে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমাদের সন্দেহের তালিকায় তিন চারজন রয়েছেন। তাদের সবাইকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। তবে এ ঘটনায় এখনও কোন মামলা দায়ের হয়নি।

২০১৩ সালে উপজেলার যোগেন্দ্র নগর গ্রামের এক নারীকে নির্যাতনের পর হত্যা করে নদীতে ফেলে দেয় দুর্বৃত্তরা। ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে কয়েকজনকে অভিযুক্ত করে আদালতে মামলা দায়ের করেন।

সেই মামলায় জালাল উদ্দিনকে প্রধান সাক্ষী করা হয়, বলছে পুলিশ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!