1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ফাইওভার-চার লেনেও মিলছে না স্বস্তি: পলাশবাড়ী চৌমাথায় যানজট ও জনদুর্ভোগ চরমে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আবারও রাজনৈতিক সরবতা,উদ্বোধন হলো আওয়ামী লীগের কার্যালয় পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

অনির্বাচিত সরকারের বাজেট দেয়ার নৈতিক অধিকার নেই: খসরু

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯
  • ৫১ বার পড়া হয়েছে

অনির্বাচিত সরকারের বাজেট দেয়ার কোনও নৈতিক অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ বৃহস্পতিবার (১৩ জুন) রাজধানীর বনানী হোটেল সেরিনায় নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাজেট প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

খসরু বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র অনির্বাচিত দেশ বাংলাদেশ। এই অনির্বাচিত সরকারের বাজেট দেয়ার নৈতিক অধিকার নেই। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত নয়। তারা জনগণের কাছে দায়বদ্ধও নয়।

তিনি বলেন, দেশের অর্থনীতি কিছু সংখ্যক মানুষের কাছে জিম্মি হয়ে গেছে। তারা বাজেট প্রণয়ন করছে। তারা অর্থনীতি নিয়ন্ত্রণ করছে। আবার তারাই সরকার পরিচালনা করছে।

বিএনপির এই নেতা বলেন, ‘সামষ্টিক অর্থনীতি নষ্ট হয়ে গেছে। এখন ঋণ নির্ভর বাজেট দিতে হচ্ছে। এভন যে এক মিলিয়নের বাজেট তিন মিলিয়ন দেয়া হচ্ছে এই টাকা আমার আপনার পকেট থেকেই নেয়া হবে। করের মাধ্যমে, ভ্যাটের মাধ্যমে বা অন্যান্য মাধ্যমে এই টাকা সরকার মানুষের পকেট কেটে নেবে।

২০১৯-২০ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে ১ লাখ ৪৫ হাজার ৩৮০ কোটি টাকার ঘাটতি রয়েছে উল্লেখ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই ঘাটতির প্রভাব মানুষের দৈনন্দিন জীবনে পড়বে।

সাবেক বিএনপি-জামায়াত জোট সরকারের এই বাণিজ্যমন্ত্রী বলেন, বাজেট তো জনগণের। জনগণকে কোনো না কোনোভাবে এই ঘাটতি মেটাতে হবে। সেটা অতিরিক্ত গ্যাস বিল দিয়ে হোক বা অতিরিক্ত বিদ্যুৎ বিলের মাধ্যমে হোক। ফলে এর প্রভাব সরাসরি জনগণের ওপরই পড়বে।

এবার সবচেয়ে বড় বাজেট প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, বাজেটের আকৃতি সব সময় বাড়ে। বাংলাদেশের ইতিহাসে বাজেটের আকার কোনো বছর কখনোই কমেনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!