1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

গাইবান্ধায় যত্ন প্রকল্পে দুর্নীতির প্রতিবাদে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯
  • ৪১ বার পড়া হয়েছে

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন হতদরিদ্র মা ও শিশুদের জন্য ‘যত্ন’ প্রকল্পে টাকার বিনিময়ে প্রণীত তালিকা বাতিল করে প্রকৃত হতদরিদ্র মা ও শিশুদের তালিকা নতুন করে প্রণয়নের দাবীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গাইবান্ধা সদর উপজেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের ১নং ট্রাফিক মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গাইবান্ধা সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা কমিটির সদস্য জাহাঙ্গীর আলম মাস্টার, ক্ষেতমজুর নেতা মশিউর রহমান মইশাল, ছাত্র নেতা ওয়ারেছ সরকার প্রমুখ।

বক্তাগণ ঘুষের বিনিময়ে প্রণীত তালিকা বাতিল করে নতুন করে তালিকা প্রণয়নের দাবী জানান। সেই সাথে ঘুষের টাকা ফেরত দিতে ও এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!