1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ফাইওভার-চার লেনেও মিলছে না স্বস্তি: পলাশবাড়ী চৌমাথায় যানজট ও জনদুর্ভোগ চরমে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আবারও রাজনৈতিক সরবতা,উদ্বোধন হলো আওয়ামী লীগের কার্যালয় পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

র‌াজধানীতে র‌্যাবের অভিযানে ১১ ছিণতাইকারী আটক

  • আপডেট হয়েছে : বুধবার, ১২ জুন, ২০১৯
  • ৩৬ বার পড়া হয়েছে

রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে দুটি ছিনতাইকারী চক্রের ১১ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় তাদের কাছ থেকে ১১টি চাকু, ৪০টি ব্লেড, ১১টি মোবাইল ফোন ও নগদ ৭ হাজার ৮৩০ টাকা জব্দ করা হয়।

মঙ্গলবার রাতে সদরঘাট ও সাইনবোর্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মো. আরিফুর রহমান (৩৪), মো. শফিকুল ইসলাম (৩৫), মো. সাইফুল ইসলাম (২৮), মো. মনির (৪০), মো. মোস্তাক মোল্লা (২৬), মো. আব্দুল মুকিম (২৭), মো. সোহাগ (২৮), বিল্লাল হোসেন (২৪), মো. রনি (২৭), মো. নাছির (৪০) ও মো. জাকির হোসেন (৪৮)।

র‌্যাব-১০ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাতে র‌্যাব-১০ এর অধিনায়ক মেজর মো. আশরাফুল হকের নেতৃত্বে একটি দল সদরঘাট ও সাইনবোর্ড এলাকায় অভিযান চালায়। এসময় দুটি ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ১১ সদস্যকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

র‌্যাব সূত্র জানায়, মঙ্গলবার ঈদ শেষে আটকরা রাজধানীতে ঘরফেরা মানুষদের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ছিনতাইয়ের উদ্দেশে ওই সব এলাকায় জড়ো হয়েছিলেন।

তারা দীর্ঘদিন ধরে সদরঘাট, সাইনবোর্ড ও আশপাশে এলাকার পথচারীদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল চুরি ও ছিনতাই করে আসছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!