1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা

চালক-হেলপারের কারণেই টাঙ্গাইলে যানজট: কাদের

  • আপডেট হয়েছে : সোমবার, ১০ জুন, ২০১৯
  • ৪৫ বার পড়া হয়েছে

বাসচালক ও হেলপারদের কারণেই ঈদযাত্রায় টাঙ্গাইলে কয়েক ঘণ্টা যানজট ছিল বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার (১০ জুন) সকালে মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ঈদযাত্রার বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। এ সময় সাংবাদিকরা ঢাকা হয়ে উত্তরবঙ্গের পথে টাঙ্গাইলে বেশ কয়েক ঘণ্টা যানজটের কথা উল্লেখ করে এর কারণ জানতে চাইলে তিনি বলেন, টাঙ্গাইলে কয়েক ঘণ্টা যানজট ছিল। রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে দীর্ঘক্ষণ চালক, শ্রমিকরা খাওয়া-দাওয়ার মধ্যে ব্যস্ত ছিল। এ কারণে টাঙ্গাইলে বড় যানজট তৈরি হয়। এ ছাড়া আর তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

মহাসড়কে দুর্ঘটনা রোধে ইজিবাইক বা সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধের প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী বলেন, ইজিবাইক বা সিএনজিচালিত অটোরিকশা হাইওয়ে থেকে বন্ধ করতে গেলে বিকল্প পথে যেতে হবে।

তিনি বলেন, যারা এই গাড়ি চালান, তারা গরিব মানুষ। যারা ব্যবহার করেন, তারা তো যানবাহন সংকটের কারণেই করেন। তাদের কাছে বিকল্প কিছু নেই। যদিও আমরা এসব হালকা বাহন ফিডার রোডে ব্যবহার করতে বলেছি।

হাইওয়েতে এখন এসব যান চলাচল অনেকটাই নিয়ন্ত্রণ করা গেছে, কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়নি। তবে বিকল্প ভাবা হচ্ছে বলে সেতুমন্ত্রী জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!