1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

আন্দোলনের মাধ্যমে পুনর্নির্বাচন আদায় করা হবে : ড. কামাল

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৬ জুন, ২০১৯
  • ৩৮ বার পড়া হয়েছে

আন্দোলনের মাধ্যমে পুনর্নির্বাচনের দাবি আদায় করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। তিনি বলেন, আন্দোলনের গতির ওপর নির্ভর করবে কত দিনের মধ্যে তা আদায় করা যাবে। তবে তিনি জানিয়েছেন কৌশল নির্ধারণ করে খুব শিগগিরই মাঠে নামবে ঐক্যফ্রন্ট।

বৃহস্পতিবার গণফোরামের নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে এসব কথা বলেন সংগঠনের সভাপতি।

ঈদের পরের দিন সকালে গণফোরামের নেতাকর্মীরা ড. কামাল হোসেনকে শুভেচ্ছা জানাতে তাঁর বেইলি রোডের বাসায় যান। তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।

এ সময় গণফোরাম সভাপতি বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট পুনর্নির্বাচনের দাবি জানালেও ক্ষমতা হারানোর ভয়ে নির্বাচন দিতে চায় না সরকার। তাই দাবি আদায়ে রাজপথকেই বেছে নেবেন তাঁরা। তিনি বলেন, সরকার যেভাবে শাসন করছে, মানুষ যেভাবে বঞ্চিত হচ্ছে, যেভাবে আইনশৃঙ্খলার অবনতি ঘটছে, আমি তো মনে করি মানুষের পরিবর্তনের যে আগ্রহ সেটা অনেক বেড়েছে, আরো বাড়তে থাকবে। এই বছরের মধ্যে আমাদের মূল যে লক্ষ্য, দেশে জনগণের মধ্যে ঐক্যকে সুসংহত করে প্রকৃত অর্থে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে তা আদায় করতে হবে।

কৃষক শ্রমিক জনতা লীগের সাথে ঐক্যফ্রন্টের ভুল বোঝাবুঝির অবসান হয়েছে দাবি করে তিনি বলেন, আন্দোলনের কৌশল নির্ধারণে আগামী সপ্তাহেই বৈঠকে বসছে ঐক্যফ্রন্ট।

ড. কামাল হোসেন আরো বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে, জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হলে, জনগণকে রাষ্ট্রের মালিক হতে হবে। এই হলো আমাদের লক্ষ্য। এটাকে সমানে রেখে ১২ তারিখ বসছি আমরা। বসে মূল কৌশলটা ঠিক করে মাঠে নেমে যাব।

বাম রাজনৈতিক জোটসহ সমমনা দলগুলোকেও একই জাতীয় প্লাটফর্মে আনার কাজ চলছে বলেও জানান ডক্টর কামাল হোসেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!