
সৌদি আরবে সোমবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ মঙ্গলবার সৌদি আরবসহ আরব উপসাগরীয় দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
আরব নিউজের খবরে বলা হয়েছে, সোমবার দেশটির কিছু জায়গায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে কাল সৌদি আরবসহ আরব উপসাগরীয় দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
ইতোমধ্যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তানসহ আরও কয়েকটি দেশ ঘোষণা দিয়েছে যে, আগামী ৫ জুন (বুধবার) ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।
সিঙ্গাপুরে নিযুক্ত আরব আমিরাতের দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসের শেষ দিন মঙ্গলবার। পরদিন বুধবার (৫ জুন) ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। পাকিস্তানও বলছে, আগামী বুধবার পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।
পবিত্র ঈদুল ফিতর ঘোষণাকারী দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়াও। দেশটির জাতীয় ইমাম কাউন্সিল বলছে, বুধবার অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতর উদযাপন করা হবে।