1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

শপিং শেষে ঘরে ফেরা হলো না তাদের

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৪ জুন, ২০১৯
  • ৫৩ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আরেক মোটরসাইকেল আরোহীসহ ৬ মাইক্রোবাসযাত্রী আহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর উত্তরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া গ্রামের মকিত মোল্লার ছেলে নয়ন মোল্লা (২৫) ও একই গ্রামের সৈয়দ লিটনের ছেলে সৈয়দ ওয়ালিদ (২২)।

নিহতদের স্বজনরা জানান, রাত ১০টার দিকে গোপালগঞ্জ শহর থেকে ঈদের শপিং শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনজন। এ সময় খুলনাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নয়ন মোল্লা ও সৈয়দ ওয়ালিদের মৃত্যু হয়। আহত হন অপর আরোহীসহ ৬ মাইক্রোবাস যাত্রী।

গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক হযরত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!