1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

বিভিন্ন নদ-নদীর ৫৭ পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে

  • আপডেট হয়েছে : রবিবার, ২ জুন, ২০১৯
  • ৩৭ বার পড়া হয়েছে

দেশের বিভিন্ন নদ-নদীর ৯৪টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৫৭টি পয়েন্টের পানি বৃদ্ধি ও ২৯টির হ্রাস পেয়েছে।

মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৯৪টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী সব কয়টি প্রধান নদ-নদীর পানি বিপদ সীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। খবর বাসসের।

নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বাভাস ও সতর্কীরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, ৫টি পয়েন্টে পানি সমতল অপরিবর্তিত রয়েছে এবং ৩টি পয়েন্টের কোন তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদ-নদীগুলোর পানি সমতল স্থিতিশীল রয়েছে, সুরমা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে এবং কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। এছাড়া আগামী ২৪ ঘন্টায় কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং অন্যান্য সকল প্রধান নদীসমূহের পানি সমতল স্থীতিশীল থাকতে পারে।

গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯ পর্যন্ত গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত গাইবান্ধা স্টেশন এলাকায় ১৭০ মিলিমিটার, দিনাজপুরে ১১৯ মিলিমিটার, মনু রেলওয়ে ব্রীজ এলাকায় ৮৫ মিলিমিটার, জারিয়াজাঙ্গাইল এলাকায় ৬৭ মিলিমিটার, মহাদেবপুরে ৬৫ মিলিমিটার, হবিগঞ্জে ৬১ মিলিমিটার, বগুড়ায় ৫৪ মিলিমিটার এবং ময়মনসিংহ এলাকায় ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!