1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

ওমরাহ পালন করেছেন প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : রবিবার, ২ জুন, ২০১৯
  • ৪৬ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার রাতে মক্কায় পবিত্র ওমরাহ করেছেন। তিনি চার দিনের সরকারি সফরে বর্তমানে সৌদি আরব অবস্থান করছেন।

প্রধানমন্ত্রী প্রথমে পবিত্র কাবা ‘তাওয়াফ’ করেন এবং এরপর সাফা ও মারওয়ায় মধ্যে সাঈ করে ওমরাহ’র আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। খবর বাসসের।

এ সময় শেখ হাসিনা দেশবাসীর জন্য কল্যাণ কামনার পাশাপাশি মুসলিম উম্মাহর অব্যহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা ও প্রধানমন্ত্রীর অন্যান্য সফরসঙ্গীরাও ওমরাহ পালন করেন।

ত্রিদেশীয় সফরের প্রথমে জাপানে চারদিনের সফর শেষে সৌদি বাদশাহ’র আমন্ত্রণে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)’র ১৪ তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে ৩১ মে শেখ হাসিনা সৌদি আরবে পৌঁছান।
প্রধানমন্ত্রী সৌদি আরব সফরের দ্বিতীয় দিনে ১ জুন মক্কায় ওআইসি’র ১৪তম সম্মেলনে এশিয়া গ্রুপের পক্ষে বক্তব্য রাখেন।

সৌদি আরব সফরের তৃতীয় দিনে আজ প্রধানমন্ত্রী পবিত্র মদিনা নগরীর মসজিদে নববীতে মহানবী হজরত মুহম্মদ সা. এর রওজা মুবারক জিয়ারত করবেন এবং এই মসজিদে তিনি নামাজ আদায় করবেন।
সৌদি আরবে চার দিনের সফর শেষে আগামীকাল শেখ হাসিনার ফিনল্যান্ডের উদ্দেশে রওয়ানা হওয়ার কথা রয়েছে।

জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ডে ১২ দিনের ত্রিদেশীয় সফর শেষে ৮ জুন প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!