1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু

আয়ারল্যান্ডে বিড়ম্বনায় পড়েছে মাশরাফিরা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৬ মে, ২০১৭
  • ৫১ বার পড়া হয়েছে

ত্রিদেশীয় সিরিজ খেলতে মাশরাফিরা এখন আয়ারল্যান্ডে। তবে আশ্চর্যের ব্যাপার হলো নানা অব্যবস্থাপনায় বিড়ম্বনার মুখোমুখি হচ্ছেন মাশরাফি, সাকিবরা।

বিড়ম্বনার শিকার হয়ে রীতিমতো বিরক্ত বাংলাদেশ দলের সদস্যরা। স্টেডিয়ামের ড্রেসিংরুমে টেলিভিশন নেই। অনুশীলন করার জন্য যে মাঠ বরাদ্দ দেয়া হয়েছে সেখানে ব্যাটিং অনুশীলনই করা যায় না। প্রতিবার খাবারের মেন্যুতে থাকছে শুধু ভাত ও মুরগীর মাংস।

শুধু তা-ই নয়, আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের পরদিন অনুশীলন ভেন্যু ছিল হোটেলের চেয়ে ৩৫ কি. মি. দূরে। সেখানে যেতে বিপত্তি তো ছিলই, ঝামেলা পোহাতে হয়েছে অনুশীলন করতে গিয়েও!

আইসিসির সহযোগী সদস্য দেশ আয়ারল্যান্ড সব ধরণের সুযোগ সুবিধা দিতে পারবে না এটা জানা ছিল আগেই। তবে যতটুকু সুবিধা দেয়ার কথা, তাও দেয়া হচ্ছে না মাশরাফি-সাকিবদের।

এতে ক্ষোভ প্রকাশ করে সিরিজে বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্বরত জালাল ইউনুস বলেন, ‘এখানে অনুশীলনের ব্যবস্থা খুবই খারাপ। আসার পর থেকেই তো আমি অভিযোগ জানিয়ে আসছি। কিন্তু কোনো কাজ হচ্ছে না। প্রতিটি সফরের আগেই কিন্তু দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে সমঝোতা স্মারক হয়। সেই স্মারকে অতিথি দলের চাহিদা অনুযায়ী অনুশীলনের জন্য নির্দিষ্ট সুযোগ-সুবিধার কথাও উল্লিখিত থাকে। পাশাপাশি চাহিদা অনুযায়ী সরবরাহের নিশ্চয়তাও থাকে। তার পরও সেই অনুযায়ী আমাদের চাহিদা মেটানো হচ্ছে না।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!