1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই

ছাত্রলীগের তৎপরতা জঙ্গি কার্যক্রমের দিকে ধাবিত হচ্ছে: ভিপি নুর

  • আপডেট হয়েছে : বুধবার, ২৯ মে, ২০১৯
  • ৪৪ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র পরিষদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘আমরা জানি ছাত্রলীগ বঙ্গবন্ধুর হাতে গড়া একটি ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন। মুসলমানদের সবথেকে বড় ধর্মীয় উৎসব পবিত্র রমজানে হামলা করে তারা প্রমাণ করছে যে, তারা সাম্প্রদায়িক শক্তিতে পরিণত হচ্ছে। ছাত্রলীগের কার্যক্রম সাম্প্রতিককালের জঙ্গিদের কার্যক্রমের সাথে সাদৃশ্য মনে হচ্ছে আমাদের। কিছুদিন আগেও তারা বাঙালির ঐতিহ্যবাহী উৎসব পহেলা বৈশাখে অগ্নিসংযোগ করেছে।’

বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তিনি এ শঙ্কা জানান।

সাংবাদিক সম্মেলনে ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেনসহ কোটা সংস্কার আন্দোলনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ডাকসু ভিপি বলেন, ‘তারা এই ধরনের কার্যক্রমের মাধ্যমে সন্ত্রাসী ও জঙ্গিদের কার্যক্রমের দিকে ধাবিত হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। ব্রাহ্মণবাড়িয়ার ঘটনাটিও আমরা ছাত্রলীগ সভাপতি এবং সাধারণ সম্পাদককে মুঠোফোনের মাধ্যমে জানিয়েছি, তারা বলেছেন তারা ব্যবস্থা নিবেন। অথচ পরেরদিনও বগুড়াতে কি ধরনের ঘটনা ঘটেছে।’

এসময় তিনি প্রধানমন্ত্রীর নিকট অনুরোধ জানিয়ে বলেন, ‘আজকের ছাত্রলীগ নিজেরা মারামারি করে বলে, হালকা ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। তারা হামলা করে করে দায়সারা বক্তব্য দিচ্ছে। ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর পক্ষ থেকে আমাকে এক নম্বর সহ-সভাপতি অথবা এক নম্বর যুগ্ম-সাধারন সম্পাদক আমাকে অফার করা হয়েছিল। বিভিন্ন মাধ্যমে তারা সব সময় আমাকে বলেছিলেন। তারা বলেছিল যে ছাত্রলীগের রাজনীতি করলে আমাকে সকল ধরনের সুযোগ-সুবিধা দেয়া হবে।’

তিনি বলেন, ‘আমি তাদের সাথে যায়নি বলে তারা পরিকল্পিতভাবে আমার উপর হামলা চালাচ্ছে। আমি আমার জীবন নিয়ে শংকিত আমি নিরাপত্তা নিয়ে শঙ্কিত। আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই, যারা ছাত্রলীগের নামে যারা সন্ত্রাসী কার্যক্রম করছে তিনি যেন তাদের বিচারের আওতায় আনেন।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!