1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই

জরিমানার ভয়ে আদালতে ডিএনএ দিলেন বেলজিয়ামের রাজা

  • আপডেট হয়েছে : বুধবার, ২৯ মে, ২০১৯
  • ৩৬ বার পড়া হয়েছে

পিতৃত্বের দাবি নিয়ে জটিলতার প্রেক্ষাপটে বেলজিয়ামের সাবেক রাজা দ্বিতীয় আলবার্ট তার ডিএনএ নমুনা জমা দিয়েছেন।

তিনি যদি ডিএনএ নমুনা জমা না দিতেন তাহলে তাকে প্রতিদিন পাঁচ হাজার ইউরো জরিমানা গুনতে হতো। খবর বিবিসি বাংলার

৮৪ বছর বয়সী সাবেক এই রাজা গত এক দশকেরও বেশি সময় যাবত পিতৃত্বের বিষয়টি নিয়ে আইনগত লড়াই করছেন।

৫১ বছর বয়সী বেলজিয়ামের শিল্পী ডেলফাইন বোয়েল দাবি করেন যে তার বাবা হচ্ছেন বেলজিয়ামের সাবেক রাজা দ্বিতীয় আলবার্ট। কিন্তু দ্বিতীয় আলবার্ট সে দাবি খারিজ করে দিচ্ছেন। ১৯৯৩ সালে থেকে ২০১৩ সাল পর্যন্ত সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন দ্বিতীয় আলবার্ট।

এই বছরের শেষের দিকে এ পিতৃত্বের দাবির বিষয়ে আদালতের রায় হতে পারে।

ব্রাসেলস-এর একটি আদালত গত ফেব্রুয়ারি মাসে নির্দেশ দিয়েছিল যে তিনমাসের মধ্যে সাবেক এই রাজাকে ডিএনএ নমুনা জমা দিতে হবে। অন্যথায় শিল্পী বোয়েলের পিতা হিসেবে তিনি গণ্য হবেন।

১৯৯৯ সালে রাজা দ্বিতীয় আলবার্টের স্ত্রী সম্পর্কে একটি জীবনীতে বেরিয়ে আসে যে রাজার একটি অবৈধ সন্তান আছে।

বিষয়টি নিয়ে বেলজিয়ামের গণমাধ্যমে নানা ধরণের গল্প ছড়িয়ে পড়ে। ২০০৫ সালে মিস বোয়েল এক সাক্ষাৎকারে বলেন যে রাজা দ্বিতীয় আলবার্ট তার পিতা।

বোয়েল-এর মা দাবি করেন, ১৯৬৬ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত আলবার্টের সাথে তার প্রণয় ছিল। আলবার্ট তখন ছিলেন যুবরাজ।

১৯৯৩ সালে আলবার্টের বড় ভাই যখন ৬২ বছর বয়সে মারা যায়, তখন তিনি অপ্রত্যাশিতভাবে সিংহাসনের দায়িত্ব নেন।

খারাপ স্বাস্থ্যের কথা উল্লেখ করে ২০১৩ সালের জুলাই মাসে দায়িত্ব ছেড়ে দেন রাজা দ্বিতীয় আলবার্ট।

এরপর বোয়েল তার পিতৃত্বের দাবি নিয়ে আদালতে যান। কারণ রাজা থাকা অবস্থায় যে কোন ধরণের মামলা থেকে তার দায়মুক্তি রয়েছে।

২০১৮ সালে আদালত নির্দেশ দেয়, আলবার্টকে ডিএনএ নমুনা জামা দিতে হবে। কিন্তু সাবেক রাজা আদালতের এই নির্দেশ মানেন নি । বেলজিয়ামের সংবিধানে রাজতন্ত্র থাকলেও সেখানে রাজার ভূমিকা আনুষ্ঠানিকতা মাত্র।

১৯৫৯ সালে আলবার্ট বিয়ে করেন এক ইটালিয়ানকে। তাদের দুটো কন্যা এবং একটি পুত্র সন্তান রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!