1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু

‘রাশিয়ার কাছে গোপন তথ্য প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প’

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৬ মে, ২০১৭
  • ৪৭ বার পড়া হয়েছে

ইসলামিক স্টেট গ্রুপের বিষয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কাছে অত্যন্ত গোপনীয় কিছু তথ্য প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটন পোস্ট পত্রিকা বলছে, একটি সহযোগী দেশের কাছ থেকে এসব তথ্য পেয়েছে যুক্তরাষ্ট্র, যা রাশিয়ার কাছে প্রকাশ করার অনুমতি ছিল না।

গত সপ্তাহে যখন রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ওয়াশিংটনে মি. ট্রাম্পের সঙ্গে দেখা করেন, তখন এই ঘটনা ঘটে বলে পত্রিকাটি জানিয়েছে।

তবে হোয়াইট হাউজের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ওই প্রতিবেদনটি সত্যি নয়।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচআর ম্যাকমাস্টার বলেছেন, ”যেভাবে ঘটনাটি তুলে ধরা হয়েছে, তা মিথ্যা। প্রেসিডেন্ট (ডোনাল্ড ট্রাম্প) এবং পররাষ্ট্রমন্ত্রী (সের্গেই লাভরভ) উভয় দেশের জন্য যেসব হুমকি রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করেছেন, যার মধ্যে বিমান চলাচলের বিষয়ও রয়েছে। কোন পর্যায়েই কোনরকম গোয়েন্দা তথ্য বা কৌশল নিয়ে আলোচনা হয়নি।”

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় মি. ট্রাম্পের প্রচারণা দল মস্কোর সঙ্গে যোগাযোগ রেখেছিল বলে অভিযোগ রয়েছে, যা নিয়ে এখন বেশ কয়েকটি তদন্ত চলছে।

ওয়াশিংটন পোস্ট বলছে, ওভাল অফিসে বৈঠকের সময় প্রেসিডেন্ট ট্রাম্প এমন কিছু তথ্য প্রকাশ ক রেন, যা সূত্র প্রকাশ করে দিতে পারে। এর মধ্যে তথাকথিত ইসলামিক স্টেটের একটি পরিকল্পনার কথাও রয়েছে। এসব তথ্য এমনকি অন্য সহযোগী দেশগুলোর সঙ্গে বিনিময় করাও স্পর্শকাতর বিষয়।

তবে প্রেসিডেন্ট ট্রাম্প এই খবর মিথ্যা সংবাদ বলে খারিজ করে দিয়েছেন।

নির্বাচনী প্রচারণা চলার সময় অনেকবারই ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রীয় স্পর্শকাতর তথ্যের ব্যবস্থাপনা বিষয়ে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটনকে খোঁচা দিয়েছেন।সূত্র- বিবিসি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!