
পুলিশি জনতা জনতাই পুলিশ এই শ্লোগান কে সামনে রেখে দেশ জাতির সেবার লক্ষে জনতার নিকট গিয়ে আইনি সহায়তা দেওয়ার মনতে জেলা জুড়ে সার্বক্ষনিক নিরাপত্তা জোড়দার করার লক্ষে
গাইবান্ধা জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম এর দিক নির্দেশনায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সাধারণ মানুষ যেনো নিরাপত্তায় ঈদের কেনা কাটা করতে পারে এবং ঘরে ফেরে সর্ব সাধারণের নিরাপত্তা জোড়দ্দার করতে গত ২৬ মে রবিবার সন্ধায় পলাশবাড়ী শহরের বিভিন্ন মার্কেটের সামনে সহ শহরের বিভিন্ন পয়েন্টে পলাশবাড়ীর থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের নেতৃত্বে সদর থানা পুলিশের বিশেষ মহরা অনুষ্ঠিত হয়।
মহরা সম্পর্কে অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, থানা পুলিশের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করতে ও যে কোন ধরণের তথ্য প্রদানে ওসি ০১৭১৩৩৭৩৮৯৫, ডিউটি অফিসার ০১৭৬৯৬৯২১৩৩ নাম্বারে যোগাযোগ করুন। যে কোন অপরাধ দমনে তথ্যদাতার তথ্য গোপন রাখা হবে। আসুন নিরাপদ বাংলাদেশ বাস্তবায়নে এগিয়ে আসি। পুলিশি সেবা নিন, তথ্য দিয়ে পুলিশ কে সহায়তা করুন।
মহরাটি উপজেলা সদরের সবকয়টি সড়ক মহাসড়কে প্রদক্ষিণ করে থানা ভবনে এসে শেষ হয়। এতে থানার ওসি তদন্ত মতিউর রহমান সহ থানা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্য অংশ নেন।