1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু

পাকিস্তানের বিপক্ষে এগিয়ে ভারত : গেইল

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৬ মে, ২০১৭
  • ৫৩ বার পড়া হয়েছে

শক্তি ও পারফরমেন্সের বিচারে পাকিস্তানে চেয়ে এগিয়ে থেকেই ভারত আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামবে বলে মনে করেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ওপেনার ক্রিস গেইল। ভারত-পাকিস্তান লড়াই টুর্নামেন্টের সবচেয়ে আর্কষনীয় ম্যাচ হবে মন্তব্য করে গেইল বলেন, ‘আসন্ন টুর্নামেন্টের সবচেয়ে বড় ম্যাচ হবে এটি এবং দুর্দান্ত একটি লড়াই আমরা দেখতে পাবো। তবে এ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ভারতই এগিয়ে থাকবে।’
আগামী পহেলা জুন থেকে ইংল্যান্ড এন্ড ওয়েলসে বসতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর। আসরে ‘এ’ গ্রুপে আছে- বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। আর ‘বি’ গ্রুপে রয়েছে- দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও শ্রীলংকা।
স্বাগতিক ইংল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে ৪ জুনের ম্যাচটি হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে আর্কষণীয় ম্যাচ। ভারত-পাকিস্তানের ওই ম্যাচের দিকেই নজর ক্রিকেট বিশ্বের। এ ম্যাচের দিকে তাকিয়ে থাকা গেইল বলেন, ‘সবার নজর ওই ম্যাচকে ঘিরে। বিশ্ব ক্রিকেটের দুই পরাশক্তির ম্যাচ। আমরা ভালো একটি লড়াই দেখবো।’
চিরপ্রতিন্দ্বন্দিদের সেই লড়াইয়ে ভারত এগিয়ে থেকেই মাঠে নামবে বলে মনে করেন গেইল, ‘আইসিসি’র ইভেন্টে পাকিস্তানের বিপক্ষে ধারাবাহিকতভাবেই ভালো ফল করে আসছে ভারত। তাই এ ম্যাচেও এগিয়ে থেকে খেলতে নামবে তারা। এছাড়া শক্তি বিচারেও কিছুটা হলেও এগিয়ে রয়েছে কোহলির দল। এতে কোন সন্দেহ নেই যে, ব্যাটিং-এ বিশ্বসেরা ভারত। তাদের ব্যাটিং লাইন-আপ দুর্দান্ত এবং অভিজ্ঞ। সবচেয়ে বড় কথা তাদের বেশির ভাগ খেলোয়াড়ই ইংল্যান্ডে খেলেছে এবং সেখানকার কন্ডিশন সর্ম্পকে ভালো জ্ঞান রয়েছে।’
শিরোপা জয়ের ক্ষেত্রে কে এগিয়ে, এমন প্রশ্নের উত্তর ঠিক মত দিতে পারলেন না গেইল। তিনি বলেন, ‘সাদা বলের ম্যাচে কাউকেই এগিয়ে রাখা যায় না। সবারই সুযোগ রয়েছে। বিশেষভাবে ইংল্যান্ডের কন্ডিশন সবসময়ই ভিন্ন। তবে যারাই কন্ডিশনের সাথে দ্রুত মানিয়ে নিবে তারাই সাফল্য পাবে।’
চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যাট হাতে ভালো কিছু করতে পারেননি গেইল। এমনকি তারও দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুও ব্যর্থ। মাত্র ৩ জয়ে পয়েন্ট টেবিলের তলানিতে থেকেই আইপিএল শেষ করতে হলো ব্যাঙ্গালুরুকে। আগামী বছর দল হিসেবে ভালো করার প্রত্যয় ব্যক্ত করলেন গেইল, ‘এটি ক্রিকেট এবং এমনটা হতেই পারে। গত বছর আমরা দারুন একটি মৌসুম কাটিয়েছি। কিন্তু এই মৌসুমে আমরা নিজেদেরকে মেলে ধরতে পারেনি। প্রত্যকটি বিভাগেই আমাদেও সংগ্রাম করতে হয়েছে। তাই ব্যক্তিগতভাবে আমরা নিজেদের তৈরি করে আগামী মৌসুমে ভালোভাবে ফিরতে চাই।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!