1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

ইরানের সঙ্গে আলোচনা চাই: ট্রাম্পের দাবি

  • আপডেট হয়েছে : সোমবার, ২৭ মে, ২০১৯
  • ৪১ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার প্রশাসন ইরানে সরকার পরিবর্তনের চেষ্টা করছে না এবং তিনি তেহরানের সঙ্গে আলোচনায় বসতে চান। সোমবার টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী সিনজো অ্যাবে’র সঙ্গে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘আমরা ইরানে সরকার পরিবতর্ন চাই না,  পরমাণু অস্ত্রও চাই না।’ ইরানের সঙ্গে তিনি একটি চুক্তি করবেন বলে জানান ট্রাম্প। তবে দীর্ঘ দিনের প্রচেষ্টার ফলে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে তিনি কোনো কথা বলেন নি। খবর পার্স টুডের।

ইরান বলে আসছে, পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে আমেরিকা প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে। বিশ্বাসঘাতক মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনার প্রশ্নই আসে না। ইরান ট্রাম্পের আলোচনার প্রস্তাবকে প্রতারণার নতুন কৌশল হিসেবে গণ্য করে আসছে।

তবে ইসলামবিদ্বেষী হিসেবে পরিচিত ট্রাম্প আবারও দাবি করেছেন, ইরান আলোচনা চায়। তারা চাইলে আমি আলোচনা করব। তিনি ইরান-আমেরিকার মধ্যে মধ্যস্থতা করতে জাপানের প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

ট্রাম্প বলেন, ‘আমি জানি জাপান ও জাপানি প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানের ভালো সম্পর্ক রয়েছে। দেখা যাক কী ঘটে।”

সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আমেরিকার আচরণে পরিবর্তন না আসা পর্যন্ত আলোচনার সম্ভাবনা পুরোপুরি নাকচ করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!