1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে অপরাজনীতি করবেন না : বিএনপিকে তথ্যমন্ত্রী

  • আপডেট হয়েছে : রবিবার, ২৬ মে, ২০১৯
  • ৯৮ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে অপরাজনীতি না করতে দলটির নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, ‘দেশে খালেদা জিয়াকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেয়ার চেষ্টা করছে সরকার। কিন্তু বিএনপি নেতারা খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে যে অপরাজনীতি করছেন এটা তিনি জানলে দলীয় নেতাদের ওপর রুষ্ঠ হবেন।’
তথ্যমন্ত্রী আজ রোববার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদপত্র পরিষদের নেতাদের সঙ্গে বৈঠকের শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘ওনারা একজন সুস্থ মানুষকে অসুস্থ বানিয়ে ফেলছেন। খালেদা জিয়া যে পায়ে ব্যথা, তা নিয়েই তিনি দুবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। পায়ের এই সমস্যা নিয়ে তিনি বিরোধীদলীয় নেত্রীর দায়িত্বও পালন করেছেন। এটা তার কোনো নতুন শারীরিক সমস্যা নয়, বরং পুরনো সমস্যা। এটাকে তারা বড় করে দেখিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চাইছেন।
খালেদা জিয়ার চিকিৎসায় সরকারের চেষ্টার কোন কমতি নেই উল্লেখ করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, খালেদা জিয়াকে কারাগারে একজন ডাক্তার, নার্স ও একজন গৃহপরিচারিকা সার্বক্ষণিক দেয়া হয়েছে। কারাগারে তিনি যে সুযোগ-সুবিধা পেয়েছেন এশিয়া মহাদেশের কেউ এমন সুযোগ পেয়েছে বলে আমার জানা নেই। তারপরও বিএনপি নেতারা বিভিন্নভাবে মিথ্যাচার করছে।
সরকারকে বাইরে রেখে জাতীয় ঐক্য গড়তে ড. কামাল হোসেনের আহ্বান সম্পর্কে হাছান মাহমুদ বলেন, ঐক্য ফ্রন্টের ঐক্য নেই। দলটি থেকে লোকজন বেরিয়ে যাচ্ছে। যারা নিজেদের ঐক্য ধরে রাখতে পারে না, তারা জাতীয় ঐক্য গড়বে কিভাবে।
শিগগিরই অনলাইন গণমাধ্যমকে নিবন্ধনের আওতায় আনা এবং সম্প্রচার আইন পাস করা হবে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের সুযোগ-সুবিধার বাড়াতে সম্প্রচার নীতিমালা করা হয়েছে। শিগগিরই এ বিষয়ে একটি আইন পাস করা হবে। আগামী বাজেট অধিবেশনে টেলিভিশন ও অনলাইন সম্প্রচার নীতিমালা বিল সংসদে উত্থাপন করা হতে পারে।
সভায় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আজাহারুল হক, সংবাদপত্র পরিষদের সভাপতি শাহ জালাল, সাধারণ সম্পাদক কিবরিয়া চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্রঃবাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!