1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যাকারীদের গ্রেফতার দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : রবিবার, ২৬ মে, ২০১৯
  • ৪৫ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যাকারীদের গ্রেফতার ও মিল কর্তৃপক্ষের নির্যাতন বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির আয়োজনে আজ ২৫ মে শনিবার উপজেলার ঘোড়াঘাট আঞ্চলিক সড়কের কাটামোড় নামকস্থানে বেলা ১২টার দিকে ঘন্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সাহেবগঞ্জ বাগাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাস্কের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, সিপিবি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি তাজুল ইসলাম, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাংগঠনিক সম্পাদক স্বপন শেখ, কোষাধ্যক্ষ গণেশ মুরমু, কার্যকারী সদস্য রাফায়েল হাজদা, প্রিসিলা মুরমু, আজমল হোসেন ও সুফল হেমব্রম প্রমূখ।

বক্তারা, অনতিবিলম্বে সাহেবগঞ্জ ইক্ষুখামারের সকল কার্যক্রম স্থগিতের দাবী জানিয়ে বলেন, ৩ সাঁওতালকে গুলি করে হত্যা, সাঁওতাল পল্লিতে হামলা, লুটপাট, বসতবাড়ীতে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। উক্ত ঘটনার তিন বছর পেরিয়ে গেলেও থমাস হেমব্রমের করা মামলায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। উল্টো একের পর এক সাঁওতালদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট প্রশাসনের নিকট হত্যা মামলার আসামীদের গ্রেফতার, সাঁওতালদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং ৩ সাঁওতালকে গুলি করে হত্যা, বাপ-দাদার জমি ফেরত, সাঁওতাল পল্লিতে হামলা, লুটপাট, বসতবাড়ীতে ভাংচুর ও অগ্নিসংযোগের ক্ষতিপূরণ সহ সাতদফা দাবী বাস্তবায়নের দাবী জানানো হয়।

এরআগে একটি বিক্ষোভ মিছিল ব্যানার, ফেস্টুনসহ সহস্রাধিক নারী-পুরুষ সাঁওতাল পল্লির জয়পুরপাড়া ও মাদারপুর থেকে বের হয়ে গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়ক প্রদক্ষিণ করে কাটামোড়ে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৬ নভেম্বর রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষুখামারের বিরোধপূর্ণ জমিতে চিনিকল কর্তৃপক্ষ আখ কাটার নামে সাঁওতালদের উচ্ছেদ করতে গেলে সাঁওতালরা বাধা প্রদান করেন। এসময় পুলিশ, চিনিকল কর্তৃপক্ষ ও সাঁওতালদের ত্রিমুখি সংঘর্ষ বাধে। এতে পুলিশের গুলিতে রমেশ টুডু, শ্যামল হেমব্রম ও মঙ্গল মার্ডি নামের ৩ সাঁওতাল নিহত হন। আহত হন উভয়পক্ষের কমপক্ষে ৩০জন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!