1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০২ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

বোলিং অলরাউন্ডারের আক্ষেপ ঘোচাবেন সাইফুদ্দিন?

  • আপডেট হয়েছে : রবিবার, ২৬ মে, ২০১৯
  • ৩৩ বার পড়া হয়েছে

একজন পেস বোলিং অলরাউন্ডারের জন্য বাংলাদেশের নির্বাচকরা প্রায়ই আফসোস করে থাকেন। এই আসা-যাওয়ার তালিকায় আছেন অনেক নাম।

ফরহাদ রেজা, জিয়াউর রহমানরা তো আছেনই। কখনোবা অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা নিজে মিটিয়েছেন বোলিং অলরাউন্ডারের অভাব। খবর বিবিসির।

মোহাম্মদ সাইফুদ্দিন ২০১৭ সালে বাংলাদেশের জাতীয় দলের হয়ে প্রথমবারের মতো খেলেছেন। সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশ দলের সম্প্রতি বেশ পরিচিত হয়ে উঠেছেন তিনি।

সাইফুদ্দিন কি নিয়মিত হয়ে উঠছেন?
বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ১৩টি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাইফুদ্দিন।

১৩ ম্যাচে ২৯.১৬ গড়ে ১৭৫ রান তুলেছেন তিনি, একটি হাফ সেঞ্চুরি।

বল হাতে দক্ষিণ আফ্রিকার মাটিতে শুরুটা ভালো হয়নি সাইফুদ্দিনের। কিন্তু দেশের মাটিতে ঘুরে দাঁড়িয়েছেন তিনি।

তার মূল চ্যালেঞ্জ ছিল এ বছর নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডে।

খুব ভালো না করলেও গড়পড়তা পারফরম্যান্স দিয়ে টিকে আছেন সাইফুদ্দিন।

ব্যাটিংয়ে খুব বেশি সুযোগ পাননি সাইফুদ্দিন।

প্রথম চার ম্যাচে একটি ফিফটি তোলেন।

এরপর তিন ম্যাচে ব্যাট হাতে নামতে হয়নি তার।

নিউজিল্যান্ডের মাটিতে খেলেছেন ৪১ ও ৪৪ রানের ইনিংস। প্রমাণ দিয়েছেন ব্যাট হাতে সামর্থ্যের।

বিবিসি বাংলার মুখোমুখি সাইফুদ্দিন
ইংলিশ কন্ডিশন নিয়ে ভাবনা
“ইংল্যান্ডে পেস বোলাররা সুবিধা পায়, অলরাউন্ডার হিসেবেও সুবিধা পাবো, যেহেতু দুইটা ভূমিকা দলের প্রয়োজনে কাজ করার চেষ্টা করবো।

ব্যাটিং নাকি বোলিং?
“যেহেতু আমার প্রথম শক্তির জায়গা বোলিং, বিপিএলেও বোলার হিসেবে ভালো করেছি, সাম্প্রতিক সময়ে জাতীয় দলের হয়ে ভালো ব্যাট করেছি।”

স্ট্রাইক রেট নিয়ে…
“দলের প্রয়োজনে ব্যাট করার চেষ্টা করি, ১২০ স্ট্রাইক রেটে ব্যাট করতে হলে সেভাবে খেলতে প্রস্তুত, ধরে খেলতে হলে ৭০ স্ট্রাইক রেটেও ব্যাট করতে পারবো।”

প্রিয় অলরাউন্ডার?
“কোরি অ্যান্ডারসন, সাম্প্রতিক সময়ে বেন স্টোকস আমার প্রিয়। তবে এর আগে লিজেন্ড ছিলেন যারা তাদের মধ্যে ইমরান খান, কপিল দেভ ও জ্যাক ক্যালিস আমার প্রিয়।”

বিশ্লেষকদের মূল্যায়ন
সাইফুদ্দিনের অভিজ্ঞতা নিয়ে শুধু সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষক ও ক্রিকেট কোচ নাজমুল আবেদীন ফাহিম।

তবে সাইফুদ্দিনের ভূমিকা বেশ বড় বলছেন তিনি।

“সাইফুদ্দিন দলে না থাকলে শক্তিশালী একাদশ গঠন করা কঠিন, এখন প্রেসার দেয়া ঠিক হবে না তবে আস্তে-ধীরে ও আরো দৃঢ় হবে, মিডল ওভার ও স্লগ ওভারে খুব ভালো বোলিং করে সাইফুদ্দিন।”

ব্যাটিংয়ে খুব মারকুটে না হলেও, বোলিংয়ে সাইফুদ্দিনের ভূমিকা ভালো বলছেন মি: ফাহিম।

“নির্ভরযোগ্য একজন ব্যাটসম্যান যে বিপদে সহায়তা করতে পারবে, তবে ব্যাটিংয়ে না আমাদের ক্রাইসিস বোলিংয়ে সেখানে সাইফুদ্দিন ভূমিকা রাখতে পারবেন।”

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!