
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে পল্লী বিদ্যুতের লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আসাদুল ইসলাম (৩৫) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু
হয়েছে। এসময় আহত হয়েছেন সহযোগী আরো তিন জন।
আজ ২৫ মে শনিবার দুপুরে উপজেলার মনোহরপুর ইউনিয়নের খামারজামিরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আসাদুল ইসলাম জেলার সাঘাটা উপজেলার জুম্মারবাড়ী এলাকার বাসিন্দা। আহত তিনজনের মধ্যে সাইফুল ও শামীমের নাম জানা গেছে। সকলের বাড়ী জুম্মারবাড়ী এলাকার।
স্থানীয়রা জানান, আজ ২৫ মে সোমবার দুপুরে খামারজামিরা গ্রামে আসাদুল ও তার তিন সহযোগী পল্লী বিদ্যুতের ২নং ফিডারে সংযোগ লাইনে কাজ করছিলেন।এ সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আসাদুলের মৃত্যু হয়। আহত হয় সহযোগী তিন জন। তাদের উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ কামাল হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।