
যুক্তরাজ্যের মার্লবোর্গ শহরের মুসলিম কমিউনিটির সদস্যরা যাতে নিরাপদে ইসলাম ধর্ম চর্চা করতে পারে সে জন্য স্থানীয় একটি দাতব্য সংস্থা সেখানে একটি ইসলামিক কেন্দ্র চালু করার জন্য তহবিল উত্তোলনের পরিকল্পনা হাতে নিয়েছে।
‘Givealittle.com’ চালু করা তহবিল উত্তোলনের পেইজে বলা হয়েছে, ‘আমাদের লক্ষ্য হচ্ছে একটি উদ্দেশ্য নিয়ে কমিউনিটি কেন্দ্র প্রতিষ্ঠা করা যেখানে আমাদের মুসলিম লোকজন তাদের বিশ্বাস নিরাপদে এবং মনোযোগ সহকারে চর্চা করতে পারে।’
পেইজটিতে আরো বলা হয়, ‘এধরনের কাঠামো নির্মাণের মাধ্যমে মার্লবোর্গের মুসলিম কমিউনিটির জীবন যাত্রা আরো প্রসারিত হবে এবং ইসলামি বিশ্বাসের অনেক দর্শনার্থী এখানে এসে প্রার্থনা করতে পারবেন।’
মার্লবোর্গ এ বসবাস কারী এমন কিছু সংখ্যক মুসলিমদের একটি দল স্থানীয় মুসলিমদের জন্য নিরাপদে ধর্ম চর্চা করার কেন্দ্র প্রতিষ্ঠার এই নতুন ধারণা নিয়ে এসেছেন।
ইতোমধ্যে তাদের এই উদ্যোগ এই অঞ্চলের মুসলিম দাতব্য সংস্থা ‘Marlborough Muslim Association’ কর্তৃক সমর্থন পেয়েছে।
‘Marlborough Muslim Association’ বিগত পাঁচ বছর যাবত স্থানীয় মুসলিম দর্শনার্থী, শিক্ষার্থী এবং অভিবাসীদের জন্য একটি নিরাপদ ইসলামিক চর্চা কেন্দ্র প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল।
ইসলামিক কেন্দ্র প্রতিষ্ঠার জন্য পরিকল্পনা অনুযায়ী স্থানীয় বুডজ স্ট্রিটে এক খণ্ড জমি ক্রয় করা হয়েছে যা ২০১৬ সাল থেকে ফাঁকা পড়ে রয়েছিল।
সরকারি কর্তৃপক্ষ কেন্দ্রীয় ব্লেনহেইমকে অভিবাসী পুনর্বাসনের স্থান হিসেবে নির্ধারণ করায় ইসলামিক কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া দলটি আশা করছে তারা এখানেও এক খণ্ড ভূমি ক্রয় করবে।
দাতব্য সংস্থাটি আশা করে নির্মিতব্য ইসলামিক কেন্দ্রটি অভিবাসীদের জন্য একটি মিলন মেলায় পরিণত হবে যেখানে তারা মুসলিম সহ অন্যান্য ধর্মের মানুষদের সাথে পরিচিত হতে পারবেন।
একটি প্রার্থনা কেন্দ্র প্রতিষ্ঠা হলে দক্ষ মুসলিম কর্মী যেমন, ডাক্তার, সেবিকা এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের এ অঞ্চলে আসতে উৎসাহ যোগাবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করেন।
‘Givealittle.com’ এ চালু হওয়া তহবিল উত্তোলনের পেইজটিতে বলা হয়েছে, ‘আমরা আশা করি যে, আমাদের নতুন কমিউনিটির সদস্য গণ যখন এখানে আসবেন তারা এখানকার পরিবেশ কে গ্রহণযোগ্য এবং স্বাগত মনে করবেন।’