1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

গুম-খুনে জড়িতরা আপনার চারপাশে: প্রধানমন্ত্রীকে জাফরুল্লাহ

  • আপডেট হয়েছে : শনিবার, ২৫ মে, ২০১৯
  • ৩২ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে গণস্বাস্থ্য কেন্দ্রর প্র‌তিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী ব‌লে‌ছেন, আপ‌নি যদি নিরাপত্তা বাহিনীর ওপর ভর করেই থাকেন তাহলে গুম-খুন চলতেই থাকবে। তাই তাদের ওপর ভর করে না থেকে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করুন। গুম-খুনের সঙ্গে জড়িতরা আপনার চারপাশেই ঘোরাফেরা করছে।

শনিবার (২৫ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে মায়ের ডাকনাম নামের একটি সংগঠনের উদ্যোগে ঈদের আগে সারা দেশে গুম হওয়াদের ফিরিয়ে দেয়ার দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, স্বজন হারানোর বেদনা প্রধানমন্ত্রী আপনার চেয়ে কেউ বেশি জানে না। তারপ‌রেও মানু‌ষদের এতো ক‌ষ্টে রে‌খে‌ছেন কেন? দেশের এই গুমের সাথে যারা জড়িত তারা আপনার চারপাশে আছে, তাদেরকে খুঁজে বের করে সঠিক শাস্তি প্রদান করুন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, যারা দেশের ক্ষমতায় আছে তাদের বিবেক বলতে কিছু নেই। য‌দি বি‌বেক থাক‌তো তাহ‌লে সাধারণ মানুষ‌দের এভা‌বে গুম ক‌রে রাখ‌তো না। স্বজন হারানোর বেদনা প্রধানমন্ত্রী আপনার চেয়ে কেউ বেশি বুঝে না। তাহলে এগুলো হচ্ছে কেন? ঘুম হচ্ছে কেন? কি‌সের ল‌াভে এসব হ‌চ্ছে?

তিনি বলেন, খুনের চেয়ে জঘন্যতম অপরাধ হচ্ছে গুম। তারপরও দেশে শত শত মানুষ গুম হ‌য়ে গে‌ছে। তা‌দের কোনও খোঁজ নেই।

রাষ্ট্রীয় মদদে দেশে জনসাধারণ গুম হচ্ছে মন্তব্য করে তিনি আরও বলেন, গুম হওয়া পরিবারের ওপর অত্যাচার হয়রানি দেখে এটাই প্রমাণিত হয় রাষ্ট্রীয় মদদে এসব ঘুম হচ্ছে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গুম হওয়া সাজেদুল হক সুমনের মা হাজেরা খাতুন প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!