1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

চাঁদা না দেয়ায় জ‌বি শিক্ষার্থীকে পেটালো ছাত্রলীগ

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৪ মে, ২০১৯
  • ৪৭ বার পড়া হয়েছে

অর্থের অভাবে সবজি বিক্রি করে পড়াশোনার খরচ জোগান জগন্নাথ বিশ্ব‌বিদ্যাল‌য়ের (জবি) মেধাবী শিক্ষার্থী মাহমুদ। কিন্তু চাঁদার টাকা না দেয়ায় ১২তম ব্যাচের ইংরেজি বিভাগের এই শিক্ষার্থীকে কবি নজরুল কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার(২৩ মে) রাতে পুরান ঢাকার লক্ষ্মীবাজারে এ ঘটনা ঘটে।

জানা যায়, মাহমুদ নিজের পড়াশুনা ও ভরনপোষণের টাকা জোগাড় করার জন্য সন্ধ্যার পর পুরান ঢাকা লক্ষ্মীবাজারে সবজি বিক্রি করত। তার দোকান থেকে প্রতিদিন কবি নজরুল কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা চাঁদা দাবি করে। তার কাছ থেকে চাঁদার টাকা না পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা দোকান থেকে পেয়াজ, মরিচ এটাওটা নিয়ে যায়।

বৃহস্পতিবারও একইভাবে চাঁদা দাবি করলে প্রতিবাদ করায় কবি নজরুল কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি এসডি আকাশ ও সহ-সম্পাদক ইয়াসিন আল আকাশ এবং ছাত্রলীগ কর্মী মোল্লা আলামিনের নেতৃত্বে কয়েকজন তাকে মারধর করে।

আহত শিক্ষার্থী মাহমুদ ব্রেকিংনিউজকে জানান, পরিবার থেকে তার পড়াশোনার টাকা দেয়ার সামর্থ নেই। তাই তিনি সন্ধ্যার পরে লক্ষ্মীবাজারে সবজি বিক্রি করত। চাঁদার টাকা না দেয়ায় তাকে মারধর করেছে ছাত্রলীগ।

এ বিষয়ে কবি নজরুল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাওলাদার সাথে যোগাযোগ করা হলে তিনি মারধরের বিষয়টি অস্বীকার করেন।

এ বিষয়ে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের সভাপ‌তি ব‌লেন, বিষয়‌টি আমি শুনেছি। এ ঘটনায় জড়িত ছাত্রলীগের সহ-সভাপতি এসডি আকাশ আমা‌দের আগের ক‌মি‌টির সহ-সভাপতি ছিলেন; আমা‌দের কমিটির নয়। শু‌নে‌ছি ঘটনা‌টি না‌কি মীমাংসা হ‌য়ে‌ছে। ত‌বে এ ধর‌নের ঘটনা আমি কখ‌নেও মে‌নে নেই না। যারা এমন ঘটনা ঘটা‌বে তা‌দের অবশ্যই শা‌স্তি পাওয়া উচিত।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!