1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

নরেন্দ্র মোদীকে শেখ হাসিনার অভিনন্দন

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯
  • ৪৩ বার পড়া হয়েছে

ভারতের লোকসভা নির্বাচনে বিপুল বিজয়ী হয়ে টানা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় বসতে যাওয়া দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার মোদিকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায়, সুবিধাজনক সময়ে তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

এতে শেখ হাসিনা বলেন, আপনার গতিশীল নেতৃত্বে ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) বিপুল বিজয়ে বাংলাদেশ সরকার, জনগণ ও আমার পক্ষ থেকে আপনাকে হৃদয়গ্রাহী অভিনন্দন।

‌বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক নির্বাচনে আপনার ওপর জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন হচ্ছে এই রায়।

বার্তায় প্রধানমন্ত্রী বলেন, সত্যিকার সুসম্পর্ক, পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধায় ভারতের সঙ্গে বহুমাত্রিক সম্পর্ককে গুরুত্ব দেয় বাংলাদেশ। ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের গুরুত্বপূর্ণ সহযোগিতা ছিল এই সম্পর্কের গুরুত্বপূর্ণ মাইলফলক।

তিনি বলেন, আমাদের জনগণ আমাদেরকে নতুন করে যে ম্যান্ডেট দিয়েছে, তার ওপর নির্ভর করে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং নতুন উচ্চতায় পৌঁছাবে।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী ভারতের জনগণের জন্য শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে তিনি মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।

এদিকে বিজয় ঘোষণার পর একটি অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। প্রায় ষাট কোটি ভোট গণনা হওয়ার পর ভারতীয় নির্বাচন কমিশনের তথ্য বলছে, দেশটির নিম্নকক্ষ লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে ৩০০টিতে বিজয়ী হয়েছে বিজেপি।

ক্ষমতাসীন দলটির মূল প্রতিদ্বন্দ্বী কংগ্রেস পেয়েছে ৪৯টি আসন। প্রাথমিক গণনায় দেখা গেছে, নিম্নকক্ষে বিজেপি সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে যাচ্ছে। এছাড়া দলটির মিত্ররা আরও অর্ধশত আসন দখল করতে যাচ্ছেন।

বিজেপির সভাপতি অমিত শাহ বলছেন, আজকের ম্যান্ডেট বলছে-ভারতে পুরোপুরি বর্ণপ্রথা, স্বজনপ্রীতির মূলোৎপাটন ও উন্নয়নকে বেছে নিয়েছেন সাধারণ মানুষ।

নিজের বিপুল বিজয় নিশ্চিত করার পর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ভারত আবার জিতে গেল।

বিভিন্ন বিষয়ে টুইটের জন্য বেশ সুনাম থাকলেও বৃহ্স্পতিবার লোকসভা নির্বাচনের ভোট গণনার শুরুর পর থেকে মোদির কোনো পোস্ট ছিল না। তবে সরকার গঠন করতে যতটা আসন লাগে, তার চেয়ে বেশি নিশ্চিত হওয়ার পর তিনি এ কথা বলেন।

টুইটে তিনি বলেন, আমরা একসঙ্গে বড় হই। সমৃদ্ধও হই একসঙ্গে। কাজেই একইসঙ্গে শক্তিশালী ও সম্মিলিতভাবে ভারত গড়ে তুলব। ভারত আবারও জিতে গেল।

নিজেকে চাওয়ালা পরিচয় দিয়ে বছর পাঁচেক আগে ভোটের লড়াইয়ে জিতে ভারতের মসনদে বসেছিলেন মোদি।

আর এবার ভোটের আগে শাসক পরিচয়ের বদলে নিজেকে চৌকিদার হিসেবে তুলে ধরেন তিনি।

বৃহস্পতিবার ভোট গণনায় দেখা যায়, কংগ্রেস পরিবারের প্রতিনিধি রাহুল গান্ধীর পরিবর্তে চৌকিদার মোদিতেই ভরসা খুঁজেছেন ভারতের প্রায় ৯০ কোটি ভোটার।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!