1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

প্রথম দিনেই বিকল রেল সেবার অ্যাপ

  • আপডেট হয়েছে : বুধবার, ২২ মে, ২০১৯
  • ৩০ বার পড়া হয়েছে

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি ‍শুরু হয়েছে। বুধবার ( ২২ মে) সকাল ৯টায় টিকিট বিক্রি শুরু হয়। টিকিটের ৫০ ভাগ অনলাইনে বিক্রির কথা থাকলেও রেলের অ্যাপস ‘রেল সেবা’ (rail Sheba) কাজ করছে না।

যাত্রীদের অভিযোগ, রেলসেবা অ্যাপস ব্যবহার করে অগ্রিম একটি টিকিটও কেনা যাচ্ছে না। সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে টিকিট প্রত্যাশীদের সঙ্গে কথা বলে এমন অভিযোগ পাওয়া গেছে।

শরিফ আহমেদ নামের এক টিকিট প্রত্যশী বলেন, বহু বার চেষ্টা পরে ‘রেল সেবা’ অ্যাপসে একবার প্রবেশ করা গেলেও ভেতরে টিকিট কেনার অপশনে যাওয়া যায়নি। ভেতরে ইন্টারফেস কাজ করছেন না এমনটা দেখা গেছে।

নারী কাউন্টারে দাঁড়ানো নুসরাত নামের একজন বলেন, রাতে রেলসেবা অ্যাপসের মাধ্যমে টিকিট কেনার চেষ্টা করি। কিন্তু বহুবার চেষ্টা করেও মোবাইল নম্বর দিয়ে অ্যাপসে লগইন করতে পারিনি। শেষমেষ উপায় না দেখে কমলাপুরে চলে এসেছি।

অ্যাপসে টিকিট কাটতে না পারায় রেলওয়ের প্রযুক্তির দুর্বলতাকে দায়ী করেছেন টিকিট প্রত্যাশীদের অনেকেই।

আসন্ন ঈদুল ফিতরে টিকিট প্রত্যাশীরা যেন ঘরে বসেই টিকিট কাটতে পারেন সেজন্য কিছুদিন রেলওয়ের অ্যাপসটি চালু করা হয়। প্রতিদিন অনলাইনে পাওয়া যাবে প্রায় ১৩ হাজার ৩৫০টি টিকিট। যদিও প্রতিদিন ২৭ হাজার ৭০০ টিকিট বিক্রি করবে রেলওয়ে কর্তৃপক্ষ। বাকি টিকিট নির্ধারিত পাঁচ স্টেশন থেকে কেনা যাবে। রেলসেবা অ্যাপসটি তৈরি করেছে সিএনএস নামে একটি প্রতিষ্ঠান। গত মাসে অ্যাপসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

রেলের অনলাইন টিকিট ব্যবস্থাপনা প্রতিষ্ঠান কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমস লিমিটেড বাংলাদেশ (সিএনএসবিডি) জানায়, অ্যাপে এক সঙ্গে টিকিট কাটতে পারেন মাত্র ৫০০ জন। এর বেশি সক্ষমতা নেই এই অ্যাপের। ঘন্টায় ১৫ হাজার টিকিটের সার্ভিস দিতে পারে রেল সেবা অ্যাপ।

এবার ৫০ ভাগ টিকিট অনলাইনে তিন পদ্ধতিতে দেওয়া হচ্ছে। প্রথমত মোবাইল এসএমএসে, দ্বিতীয়ত ওয়েবসাইট থেকে এবং তৃতীয়ত রেলের টিকিট কাটার সবশেষ ফিচার অ্যাপস-এর মাধ্যমে। সবমিলিয়ে মোট টিকিটের ৫০ ভাগ এই তিন পদ্ধতিতে দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, আজ বিক্রি হবে ৩১ মে টিকিট। একজন সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!