1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

বিচারাধীন মামলার সংবাদ প্রকাশ নিয়ে ব্যাখ্যা দিল সুপ্রিম কোর্ট

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২১ মে, ২০১৯
  • ৪৫ বার পড়া হয়েছে

বাংলাদেশের সুপ্রিম কোর্ট বিচারাধীন মামলা সংক্রান্ত বিষয়ে খবর প্রকাশ থেকে বিরত থাকতে দেশটির গণমাধ্যমকে পরামর্শ দিয়েছিলো কয়েকদিন আগে।

পরে বিভিন্ন সাংবাদিক সংগঠন মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত রাখার স্বার্থে এ নির্দেশনার প্রত্যাহারের দাবি করেছিলো। এ প্রেক্ষাপটে আজ আবার বিজ্ঞপ্তি দিয়ে আগের নির্দেশনার ব্যাখ্যা দিয়েছে সুপ্রিম কোর্ট। খবর বিবিসি বাংলার

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের সুপ্রিম কোর্ট সবসময় সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। আদালতের ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণ্ণ হয় এবং বিচারকাজ প্রভাবিত হয় এমন সংবাদ পরিবেশন বা প্রচার প্রত্যাশিত নয়।

এতে আরো বলা হয়, বর্ণিত অবস্থার প্রেক্ষিতে বিগত ১৬ই মে ২০১৯ খ্রিস্টাব্দে জারীকৃত বিজ্ঞপ্তি নং ২৪৭/২০১৯ স্পষ্টীকরণ করা হলো।

এর আগে গত বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগে একটি মামলার বিষয়ে কিছু টেলিভিশন চ্যানেল ও অনলাইন নিউজ পোর্টালে ব্রেকিং নিউজ কিংবা স্ক্রল আকারে সংবাদ প্রকাশিত বা পরিবেশন করা হয়েছিলো।

ওই দিন বিকেলে বিচারাধীন মামলার সংবাদ প্রকাশে বিরত থাকার পরামর্শ দিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়েছিলো সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে প্রশাসন শাখা।

এরপর বিভিন্ন সংবাদিক সংগঠন এ সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য দাবি জানায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!