1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

নীলফামারীতে মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি গ্রেফতার

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২১ মে, ২০১৯
  • ৫১ বার পড়া হয়েছে

জেলা শহরের বড়বাজার থেকে আজ গ্রেফতার হয়েছে ফেনীর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামী নূর মোহাম্মদ ওরফে নূর আহমেদ।
গতকাল সোমবার বিকালে তাকে গ্রেফতার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃত নূর মোহাম্মদ ওরফে নূর আহমেদ ফেনী সদর উপজেলার উত্তর গোন্দিপুর গ্রামের মৃত সেকেন্দার সুফি ওরফে সুফি শেখের ছেলে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ২০১৭ সালের ২৬ জানুয়ারি আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইবুনালে তিনজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয় (মামলা নম্বর ২/২০১৯)। ওই মামলার অন্যতম আসামী নূর মোহাম্মদ ওরফে নূর আহমেদ। আদালতের গ্রেফতারী পরোয়ানায় পুলিশ তাকে গ্রেফতার করে। মামলার অপর আসামীরা হলেন একই গ্রামের তোফাজ্জল হোসেন তদু ও মো. আবু ইউসুফ।
মামলার অভিযোগ মতে, ১৯৭১ সালের ১০ আগস্ট রাত একটার দিকে ফেনীর উত্তর গোবিন্দপুর গ্রামের শহীদ আব্দুল ওহাবের বাড়িতে গিয়ে তাঁকে নিজঘর থেকে ধরে নিয়ে ঘরের সামনে হত্যা করে ওই তিন আসামি। তারা একইরাতে গ্রামের শামসুল হক, আব্দুল হক, মজিবুল হক ও আব্দুল রউফকে নিজ নিজ বাড়ি থেকে ধরে নিয়ে কালিদহ বড়দাহ প্রসন্ন রায় জমিদারবাড়ির রাজাকার ক্যাম্পে নিয়ে নির্মম নির্যাতন করেন। মামলার ওই তিন আসামীর মধ্যে নূর মোহাম্মদ ওরফে নূর আহমেদ তিন নম্বর।
এদিকে, নূর মোহাম্মদ ওরফে নূর আহমেদপল গ্রেফতারের কথা স্বীকার করেছেন নীলফামারীর পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন।
নীলফামারী ডিবি পুলিশের পরিদর্শক আফজালুল ইসলাম বলেন, ১৯৭৪ সালে ফেনী থেকে নীলফামারীতে এসে জেলা শহরের বড়বাজার এলাকার সওদাগর পাড়ায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন ব্যবসায়ী নূর মোহাম্মদ ওরফে নূর আহমেদ। শহরের বড়বাজারে মেসার্স মোর্শেদ কসমেটিক নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!