1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

পলাশবাড়ীতে বিদ্যুতের ঘনঘন লোড শেডিংয়ের কবলে জনজীবন অতিষ্ট : মানববন্ধন অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২১ মে, ২০১৯
  • ৫২ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ীতে বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ের কবলে সর্বস্তরের জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে।
বিশেষ করে চলতি পবিত্র রমজান মাসে ইফতার-তারাবী-সেহেরী কোন কিছুতেই যেন রক্ষা নেই। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীতে সোমবার বিকেলে সদরের জিরো পয়েন্ট চৌমাথা মোড় চত্ত্বরে ‘পরিবর্তন চাই’ একটি সামাজিক সংগঠনের উদ্যোগে এক জনাকীর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, বিগত ২০০৯ সালের তুলনায় বর্তমানে ৪ গুণ অর্থাৎ ১৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। পলাশবাড়ীতে শুধু ভারী নয়-এমনকি তেমন কোন ক্ষুদ্র শিল্প কলকারখানা গড়ে উঠেনি। এক্ষেত্রে আবাসন পর্যায়ে বিদ্যুতের কোন লোডশেডিংই থাকার কথা নয়। অথচ লোডশেডিংয়ের যাঁতাকেেল বাসা-বাড়ী ও অফিসসহ সর্বত্রের ভুক্তভোগী মানুষ দূর্বিষহ অবস্থায় পড়েছে।
এছাড়া সরকার ঘোষিত ২০১৮ সালের মধ্যে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ সরবরাহ কর্মসূচি চলমান থাকলেও বিদ্যুতের ধরাশায়ী কবল থেকে মানুষের উত্তরণের পথে মিলছে না।
দিন-রাতের ধারাবাহিকতায় অসংখ্যবার বিদ্যুতের যাওয়া আসার লুকোচুরির কথা উল্লেখ ছাড়াও অনাকাঙ্খিত লোডশেডিংয়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহসহ অসহনীয় ভোগান্তির কবল থেকে এলাকার সর্বস্তরের মানুষ সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন।
এতে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মামুনার রশিদ সুমন, পরিবর্তন চাই গাইবান্ধা জেলা সমন্বয়ক রাশেদুজ্জামান, স্বেচ্ছাসেবক সাকিব আল-হাসান ও শাকিল তালুকদার প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!