1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

রাজধানীতে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

  • আপডেট হয়েছে : সোমবার, ২০ মে, ২০১৯
  • ৩৯ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুরের আসাদ গেটে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ১২টার দিকে আসাদগেটে আড়ংয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আসাদ গেটের আড়ংয়ের সামনের মোড়ে রাত সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেল দ্রুত পার হচ্ছিল। একই সময় আসাদ গেট এলাকা থেকে একটি ট্রাক এসে ওই মোড়টি পার হওয়ার চেষ্টা করে। তখন মোটরসাইকেলটি ট্রাকের ধাক্কায় রাস্তায় পড়ে যায় এবং ট্রাকটি মোটরসাইকেলের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন।

এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম রানা মৃধা। তার বাবার নাম সোলেমান মৃধা। গ্রামের বাড়ি শরীয়তপুরের ডামুড্যা থানাধীন ইসলামপুরে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণেশ গোপাল বিশ্বাস জানান, রাত ১২টার দিকে আসাদগেটে আড়ংয়ের সামনে একটি ট্রাক মোটরসাইকেটিকে ধাক্কা দেয় এবং এর ওপর দিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই মোটরসাইকেলের চালক নিহত হন। নিহত ব্যক্তি উবারের মোটরসাইকেল চালাতেন।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!