1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ ছিনতাইকারী নিহত

  • আপডেট হয়েছে : সোমবার, ২০ মে, ২০১৯
  • ৫১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মনসুর (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত মনসুর সিএমপির তালিকাভুক্ত ছিনতাইকারী। তার বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে।

রবিবার রাত সাড়ে ১১টার দিকে নগরের কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মনসুরকে গ্রেফতারে অভিযান চালায় পুলিশ।

এ সময় তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি করে। এক পর্যায়ে গোলাগুলি থেকে গেলে ঘটনাস্থলে মনসুরকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।

এ সময় একটি এলজি ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে নিহতের কাছে থাকা কাগজপত্র দেখে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়।

নিহত মনসুর ছিনতাই মামলার আসামি। তার বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় ছিনতাইয়ের ঘটনার চারটি মামলাসহ মোট আটটি মামলা রয়েছে বলে জানান ওসি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!