1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

এসএ পরিবহনের অফিস থেকে ইয়াবাসহ আটক তিন

  • আপডেট হয়েছে : সোমবার, ২০ মে, ২০১৯
  • ৪৪ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরার এসএ পরিবহনের শাখা অফিসে অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা উদ্ধারসহ দুজনকে আটক করেছে র‌্যাব-৩। এসএ পরিবহনের কুরিয়ার সার্ভিস ব্যবহার করে ইয়াবা পাচারের ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য প্রতিষ্ঠানটির তিন কর্মকর্তাকে আটক করেছে র‌্যাব।

আটক তিন জন হলেন, নির্বাহী পরিচালক আব্দুস সালাম, উত্তরা শাখার ম্যানেজার মোস্তফা ও সহকারী ম্যানেজার খসরু জামান।

রবিবার (১৯) উত্তরার ৬ নম্বরের সেক্টরের আলাওল অ্যাভিনিউয়ের ২০ নম্বর বাড়িতে অবস্থিত এসএ পরিবহনের ওই অফিস থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়।

র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল এমরানুল হাসান জানান, আমাদের কাছে গোপন তথ্য ছিল যে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবার একটি চালান ঢাকায় এসেছে। ওই তথ্যের ভিত্তিতে এসএ পরিবহনের অফিসটিতে অভিযান চালানো হয়।

র‌্যাব কর্মকর্তারা জানান, র‌্যাব-৩ এর একটি অভিযানিক দল রবিবার দুপুরে উত্তরা ৬ নম্বর সেক্টরের ২০, আলাউল অ্যাভিনিউ রোডে অবস্থিত এসএ পরিবহনের সামনে ছদ্মবেশে অবস্থান নেয়। দুই ইয়াবা ব্যবসায়ী কাশেম (৩১) ও মোরশেদ আলী (৩৩) চালানটি নেওয়ার সময় এক লাখ পিস ইয়াবাসহ তাদের হাতেনাতে আটক করে র‌্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তাদের বাড়ি কক্সবাজারে। দীর্ঘদিন ধরে তারা এসএ পরিবহনের মাধ্যমে ইয়াবা পাচার করে আসছিল। ঝিনুকের তৈরি বিভিন্ন অলংকার সামগ্রীর পার্সেলের ভেতর লুকিয়ে তারা ইয়াবা আনতো।

গ্রেফতার ব্যক্তিরা জানায়, তারা এর আগেও একাধিকবার কক্সবাজার থেকে বড় কার্টনে করে বিভিন্ন পণ্য সামগ্রীর আড়ালে ইয়াবার চালান এনেছে। এজন্য এসএ পরিবহন ছাড়াও মাধ্যম হিসেবে বিভিন্ন কুরিয়ার সার্ভিস ব্যবহার করতো। এছাড়া তারা আকাশ পথেও পার্সেলের আড়ালে ইয়াবা নিয়ে আসতো।

র‌্যাব এর একজন কর্মকর্তা জানান, এর আগেও এসএ পরিবহনের মাধ্যমে ইয়াবা আনা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এই প্রতিষ্ঠানের কেউ কেউ মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে কিছু তথ্য রয়েছে র‌্যাবের কাছে। এসব তথ্য যাচাই বাছাই করতে এসএ পরিবহনের তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!