1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

আ.লীগ নেতার ভাইকে অপহরণের পর গুলি করে হত্যা

  • আপডেট হয়েছে : রবিবার, ১৯ মে, ২০১৯
  • ৪৫ বার পড়া হয়েছে

বান্দরবানে আওয়ামী লীগের নেতার ভাইকে অপহরণের পর গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। রবিবার ( ১৯ মে) ভোরে জেলার রাজবিলা ইউনিয়নের ৫নং রাবার বাগান এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

রাজবিলার ইউপি চেয়ারম্যান কে অং প্রু মারমা জানান, নিহত ব্যক্তিটির নাম ক্যা চিং থোয়াই মারমা (২৭)। তার ভাই ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি নিজেও আওয়ামী লীগ করতেন। তিনি রাজবিলা ইউনিয়নের ৪নং রাবার বাগান এলাকার তাউ থোয়াই মারমার ছেলে।

শনিবার (১৮ মে) রাত দুইটার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী ক্যা চিংকে বাসা থেকে অপহরণ করে নিয়ে যায় বলেও জানান তিনি। এদিকে এ ঘটনার জন্য স্থানীয় আওয়ামী লীগ নেতারা জনসংহতি সমিতিকে দায়ী করেছেন।

স্থানীয় লোকজন জানান, ক্য চিংকে রাতে অপহরণের পর সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। তার বুকে ও পিঠে পাঁচটি গুলির চিহ্ন রয়েছে। এ ঘটনার জন্য আওয়ামী লীগ জনসংহতি সমিতিকে দায়ী করলেও জনসংহতির পক্ষ থেকে এখনও কোনও বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নি‌শ্চিত করে বান্দরবান সদর থানার ওসি (তদন্ত) মো. এনামুল হক ভূইয়া বলেন, ‘একজনকে অপহরণের পর গু‌লি করে হত্যার খবর পেয়েছি। ঘটনাস্থলে পু‌লিশ পাঠানো হয়েছে।’

উল্লেখ্য, গত ৯ মে ওই এলাকায় সন্ত্রাসীরা জনসংহতি সমিতির সমর্থক জয় মনি তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যা করে। এর আগে ৭ মে সন্ত্রাসীরা জনসংহতি সমিতির কর্মী বিনয় তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যা করে। অপহরণ করা হয় ফোলাধন তঞ্চঙ্গ্যা নামে অপর এক কর্মীকে। এখনো তার কোনও খোঁজ পাওয়া যায়নি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!