1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

ধানের ন্যায্য মূল্যের দাবীতে গাইবান্ধার দারিয়াপুরে কৃষকদের সড়ক অবরোধ

  • আপডেট হয়েছে : রবিবার, ১৯ মে, ২০১৯
  • ৪৩ বার পড়া হয়েছে

ধানের ন্যায্য মূল্য এবং হাটে হাটে ক্রয় কেন্দ্র খুলে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনার দাবীতে গাইবান্ধা-ধর্মপুর উপ-মহাসড়কের দারিয়াপুরে ধানের বস্তা ফেলে সড়ক অবরোধ করেন কৃষকরা। গতকাল ১৮ মে শনিবার সকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সদর উপজেলা ও দারিয়াপুর অঞ্চল কমিটি এ অবরোধ কর্মসূচির আয়োজন করে।

অবরোধ কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গাইবান্ধা জেলা শাখার সভাপতি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহিরি ঘোষ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা পার্টির সহসভাপতি মুরাদ জামান রব্বানি, জেলা ক্ষেত মজুর সমিতির সদস্য সুজন প্রসাদ, সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সাদেকুল মাস্টার, মাহমুদুল গণি রিজন, কৃষক সন্তোষ বর্মন, কৃষক জাহাঙ্গীর মন্ডল দারিয়াপুর অঞ্চল পার্টির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।

বক্তারা বলেন, কৃষক মাথার ঘাম পায়ে ফেলে যে ধান উৎপাদন সেই ধান বিক্রী করে উৎপাদন খরচও ওঠে না। ১মণ ধানের দামে ১কেজি গরুর মাংসও পাওয়া যায় না। সরকারের দেয়া রেটে কৃষক সরকারি গুদামে ধান দিতে পারে না। শাসক দলের নেতাদের কাছে ধানের স্লিপ দেয়া হয়। তারা অবিলম্বে ইউনিয়ন পর্যায়ে হাটে হাটে ক্রয় কেন্দ্র খুলে সরাসরি কৃষকের নিকট থেকে ধান ক্রয় করার জন্য কর্তৃপক্ষের প্রতি দাবী জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!