1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

বরগুনায় ৫ মণ হরিণের মাংস জব্দ

  • আপডেট হয়েছে : শনিবার, ১৮ মে, ২০১৯
  • ৪৪ বার পড়া হয়েছে

বরগুনার পাথারঘাটা বনফুল আবাসন সংলগ্ন একটি ছোট খাল থেকে দুটি মাথা ও দুটি চামড়াসহ প্রায় ৫ মণ হরিণের মাংস জব্দ করা হয়েছে। এ সময় হরিণ ধরার ফাঁদসহ একটি ছোট ট্রলার আটক করা হয়।

আজ শনিবার (১৮ মে) ভোর রাত ৪টার দিকে বনবিভাগের চরলাঠিমারা বিটের কর্মকর্তা মো. বদিউজ্জামান খান সোহাগের নেতৃত্বে এগুলো জব্দ করা হয়। জব্দকৃত ট্রলার কোস্টগার্ডের মাঝি মো. ইলিয়াসের বাবা আব্দুর রহমান সিকদারের।

বিট কর্মকর্তা জানান, বঙ্গোপসাগর তীরবর্তী চরলাঠিমারা বনফুল আবাসন সংলগ্ন একটি ছোট খালে হরিণের মাংস নিয়ে অবস্থান করছিল, রাত সাড়ে ৩টার দিকে এলাকাবাসী টের পেয়ে ট্রলারের কাছে যাওয়া মাত্রই ট্রলারে থাকা লোকজন পালিয়ে যায়। পরে বনবিভাগের লোকজনকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মাংস ও ট্রলার জব্দ করেলে তাৎক্ষণিকভাবে পাথরঘাটা থানা পুলিশকে জানালে পুলিশ ও কোস্টগার্ড ঘটনাস্থলে হাজির হয়। তাদের উপস্থিতিতে দুটি চামড়া, দুটি মাথা থাকলেও প্রায় ৫ মণ হরিণের মাংসসহ ৩০টি রান পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ৮টি জীবিত হরিণ জবাই করা হয়েছিল।

বিট কর্মকর্তা আরো জানান, কোস্টগার্ডের মাঝি মো. ইলিয়াসের বাবা আব্দুর রহমান সিকদার এলাকায় হরিণ পাচারকারী হিসেবে চিহ্নত। ওই ট্রলারটি আব্দুর রহমান সিকদারের বলে এলাকাবাসী নিশ্চিত করেছে। দুই বস্তা হরিণ ধরা ফাঁদসহ ট্রলারটি বনবিভাগের জিম্মায় রয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নিদের্শনা পেলে মাংসগুলো মাটি চাপা দেওয়া হবে। বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কর্মান্ডার সাবলেফটেন্যান্ট জহুরুল ইসলাম বলেন, ঘটনা শোনার সাথে সাথেই সরেজমিনে যাই। মাংসসহ জব্দকৃত ট্রলারটি কোস্টগার্ডের মাঝি ইলিয়াসের বাবার আব্দুর রহমান সিকদারের বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!