1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

দক্ষ জনবল তৈরি এবং জনসচেতনতা বৃদ্ধি করে নৌ দুর্ঘটনা হ্রাস করা সম্ভব : রাষ্ট্রপতি

  • আপডেট হয়েছে : সোমবার, ১৫ মে, ২০১৭
  • ৩৮ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, নৌপরিবহন খাতে দক্ষ জনবল তৈরি এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে নৌ দুর্ঘটনা হ্রাস করা সম্ভব।
তিনি বলেন, নৌপরিবহন নিরাপদ ও আধুনিক করতে নদীপথে চলাচলকারী লঞ্চমালিক, শ্রমিক, যাত্রীসাধারণকে অধিক সচেতন হতে হবে। ধারণ ক্ষমতার অধিক যাত্রী ও মালামাল পরিবহন রোধসহ নৌপরিবহণ সংক্রান্ত আইন যথাযথভাবে প্রয়োগ ও আবহাওয়ার পূর্বাভাস অনুসরণ খুবই জরুরি।
নৌ-নিরাপত্তা সপ্তাহ-২০১৭ উপলক্ষে আজ এক বাণীতে তিনি এ কথা বলেন। আগামীকাল ১৬ মে থেকে নৌ-নিরাপত্তা সপ্তাহ শুরু হচ্ছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে ১৬ থেকে ২২ মে ‘নৌ-নিরাপত্তা সপ্তাহ-২০১৭’ পালিত হচ্ছে জেনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ। দেশের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নসহ পণ্য ও যাত্রী পরিবহণে নৌপরিবহণের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশে মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত কালবৈশাখি ঝড়সহ দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করে। তাছাড়া জলবায়ুর পরিবর্তনজনিত কারণে এ সময়ে বাংলাদেশের নদ-নদী উত্তাল হয়ে অশান্ত আকার ধারণ করে।
তিনি বলেন, ‘নদীপথে চলাচলকারী যাত্রীসাধারণের জানমালের নিরাপত্তা রক্ষায় নৌ-সংশ্লিষ্ট সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধি অপরিহার্য। এ লক্ষ্যে সরকার নৌ-নিরাপত্তা সপ্তাহ পালন করার উদ্যোগ গ্রহণ করেছে যা অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ বলে আমি মনে করি।’সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!