1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

সাতক্ষীরায় দুই গৃহবধূকে পিটিয়ে হত্যা

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৭ মে, ২০১৯
  • ৩৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় পৃথক ঘটনায় দুই গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সাতক্ষীরা শহরের কামাননগর ও তালা উপজেলায় পৃথক দুটি ঘটনা ঘটে।

জানা গেছে, কামাননগরে গৃহবধূ সুমাইয়া খাতুনকে (২৩) শুক্রবার সকালে গলায় ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সুমাইয়া কামাননগরের সাকিব হোসেনের স্ত্রী।

সুমাইয়ার খালা ফাতেমা তুজ জোহরা জানান, স্বামী সাকিব তাকে যৌতুকের জন্য প্রায়ই নির্যাতন করতো। শুক্রবার ভোরে সেহরি খাবার পর সাকিব তাকে পিটিয়ে তার গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ায় ঝুলিয়ে রাখে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সুমাইয়ার লাশের ময়নাতদন্ত হয়েছে। এ ঘটনায় সাতক্ষীরা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। স্বামী সাকিব পলাতক।

এদিকে, তালা উপজেলার চাঁদপুর গ্রামে বিলকিস খাতুন (২২) নামে অপর এক গৃহবধূকে পিটিয়ে হত্যার পর তার গালে বিষ ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে।

বিলকিসের বাবা একই উপজেলার সেনেরগাঁতি গ্রামের প্রতিবন্ধী শওকত হোসেন অভিযোগ করে বলেন, জামাতা কবির শেখ ৭০ হাজার টাকা যৌতুকের দাবিতে তার মেয়েকে বৃহস্পতিবার বিকালে মারপিট করে। এতে সে মারা যায়।

পরে কবির ও তার পরিবারের সদস্যরা তার মুখে কীটনাশক ঢেলে বিষয়টি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে।

ময়নাতদন্তের জন্য তার লাশ পাঠানো হয়েছে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!