1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২২ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

ম্যাচ পরিত্যক্ত হলে বাংলাদেশই চ্যাম্পিয়ন

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৭ মে, ২০১৯
  • ৩৩ বার পড়া হয়েছে

একটি শিরোপার জন্য বহু দিনের অপেক্ষা বাংলাদেশের। আজ আরেকটি ফাইনাল খেলছে বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আজ শুরুটা ভালো হয়নি। বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে ২০.১ ওভারে ১৩১ রান তুলে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। এখনো কোনো উইকেট হারায়নি ক্যারিবীয়রা।

টসে জিতে বোলিং নিয়ে শুরুটা একেবারেই ভালো হয়নি বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার শাই হোপ আর সুনীল আমব্রিসের ব্যাটিংয়ে বেশ দিশেহারা বাংলাদেশ। ২১তম ওভারে বাংলাদেশের বোলারদের স্বস্তি দিয়ে বৃষ্টি নেমেছে ম্যালাহাইডে। সাময়িক স্বস্তিটা স্থায়ীও হয়ে যেতে পারে। শেষ খবর পাওয়া পর্যন্ত আবহাওয়ার কোনো পরিবর্তন হয়নি। এর এমন চলতে থাকলে খেলা বাতিল হতে পারে। আর সে ক্ষেত্রে বাংলাদেশই চ্যাম্পিয়ন হয়ে যাবে।

টুর্নামেন্টের আয়োজক ক্রিকেট আয়ারল্যান্ড জানিয়েছে বৃষ্টির কারণে ফাইনাল স্থগিত হলে বাংলাদেশই শিরোপা পাবে। কারণ গ্রুপপর্বে তিনটি জয় নিয়ে বাংলাদেশই সবচেয়ে এগিয়ে ছিল। আর সে ক্ষেত্রে দ্বিপাক্ষিক সিরিজ বাদে এই প্রথম কোনো ট্রফি জয়ের স্বাদ পাবে বাংলাদেশ।

স্থানীয় আবহাওয়া অধিদপ্তরের ঘোষণা অনুযায়ী দুপুর ৩টা পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সে ক্ষেত্রে এর পর বৃষ্টি থামলে মাঠ প্রস্তুত করে খেলা শুরু হলেও ম্যাচের পরিধি ২০ ওভারের বেশি হওয়ার সম্ভাবনা কম। অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং শেষ ধরে নিয়ে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানানো হবে। এবং ক্রিকইনফোর হিসাব অনুযায়ী বাংলাদেশের জন্য লক্ষ্য দাঁড়াবে ২০ ওভারে ২০৩ রান। সে ক্ষেত্রে মনে রাখা ভালো, টি-টোয়েন্টিতে ২০ ওভারে দুই শ তাড়া করে বাংলাদেশ শুধু একবারই জিতেছিল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!