1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

বান্দরবানে শেল বিস্ফোরণে এক সেনা সদস্য নিহত, আহত ৮

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৭ মে, ২০১৯
  • ৪০ বার পড়া হয়েছে

বান্দরবানে সোয়ালোক ইউনিয়নের আমতলী এলাকায় সেনাবাহিনীর ভারি অস্ত্রের ফায়ারিং রেঞ্জে পরিত্যক্ত শেল (বোমা) বিস্ফোরণে এক সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৮ জন।

আজ শুক্রবার (১৭ মে) বেলা ১১টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

জানা গেছে, হতাহত সেনা সদস্যরা কুমিল্লা সেনানিবাসের ১৬-প্যারা ব্যাটালিয়নের সদস্য। আাগামীকাল শনিবার বিকেলে ওই এলাকায় ফায়ারিং হওয়ার কথা ছিল। এ উপলক্ষে তারা ঝোপ-জঙ্গল পরিস্কার করছিলেন। এ সময় ওই বিস্ফোরণ ঘটে।

নিহত সেনা সদস্যের নাম জাহিদুল ইসলাম (২৯)।

আহতরা হলেন- সৈনিক আসাদ, নিপুন চাকমা, রাজু, হাসান, তারেকুল, মোস্তাফিজ ও আরিফ।

তাৎক্ষণিকভাবে তাদের ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।

হতাহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে পার্শ্ববর্তী চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির বাইতুল ইজ্জত ট্রেনিং সেন্টারে নেওয়া হয়। পরে সেখান থেকে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনা পর ওই এলাকা সেনাবাহিনী ঘিরে রেখেছে।

বান্দরবানের পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ইউপি সদস্য আছুমং জানিয়েছেন, তারা বড় ধরনের বিস্ফোণের শব্দ শুনেছেন। এর পর হতাহতদের নিয়ে যেতে দেখেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!