1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা)

দেশপ্রেমিক সরকার না হওয়ায় তিস্তা চুক্তি বাস্তবায়ণ হয়নি

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯
  • ৩৯ বার পড়া হয়েছে

বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান বলেছেন, বর্তমান সরকার দেশপ্রেমিক নয়, তারা আজ্ঞাবহ। আর সে কারণেই ১০ বছর যাবত তিস্তা চুক্তির হাল হয়নি।

আজ বৃহস্পতিবার (১৬ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে জাতীয়তাবাদী কৃষকদল-এর উদ্যোগে ঐতিহাসিক ফারাক্কা দিবস উপল‌ক্ষে এক আলোচনা সভায় তি‌নি এ মন্তব্য করেন।

সেলিমা রহমান বলেন, তিস্তা চুক্তিসহ ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের জন্য দেশে দেশপ্রেমিক সরকার দরকার। কারণ দেশপ্রেমিক সরকার ছাড়া জনকল্যাণ হয় না। এক্ষেত্রে আমাদের একমাত্র সহায়ক দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

সুশাসন ও গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে উল্লেখ করে তিনি বলেন, তাকে যদি আমরা মুক্ত করে না আনতে পারি, তাহলে বাংলাদেশে সুশাসন আসবে না, গণতন্ত্র আসবে না। তাই আসুন ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমরা তাকে মুক্ত করি।

সরকারের বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ এনে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ঐতিহাসিক ফারাক্কা দিবসের মতো বিশেষ দিবস পালনের মাধ্যমে নতুন প্রজন্মকে বাংলাদেশের ইতিহাসের প্রকৃত তথ্য জানাতে হবে।

জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে এবং সদস্য সচিব হাসান জাফির তুহিনের পরিচালনায় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, উপদেষ্টা পরিষদের সদস্য নাজমুল হক নান্নু, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন জসিম, নাজিম উদ্দিন মাস্টার প্রমুখ বক্তৃতা দেন‌। সভাটির সঞ্চালনা করেন কৃষক দলের কেন্দ্রীয় সদস্য এস কে সাদী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!