1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা)

‘জামায়াত ২০ দলের সাথেই থাকবে’

  • আপডেট হয়েছে : বুধবার, ১৫ মে, ২০১৯
  • ৪৭ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বর্তমান এই ফ্যাসীবাদী সরকারের বিরুদ্ধে মুক্তির আন্দোলনে বাংলাদেশ জামায়াত ইসলামী বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের সঙ্গে ছিল এবং থাকবে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির সাবেক সংসদ সদস্য মিয়া মোহাম্মদ গোলাম পরওয়ার।

বুধবার (১৫ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আব্দুস সালাম হলে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।‘মধ্যবর্তী নির্বাচন এবং বেগম খালেদা জিয়ার মুক্তি’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি।

এলডিপির সভাপতি কর্নেল অলি আহমেদের সভাপতিত্বে গোলটেবিল আলোচনা সভায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর (অব:) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, এলডিপির মহাসচিব ডা. রেদোয়ান আহমেদ, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সাবেক এমপি গোলাম মাওলা রনি, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ, নিলুফার চৌধুরী মনি প্রমুখ বক্তব্য দেন।

মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার বলেন, শেখ হাসিনার টেলিফোন আলাপ যেটা মিডিয়ায় এসেছে এটা প্রমাণ করে সাবেক প্রধান বিচারপতির বিদায় এবং বাংলাদেশের আদালত অঙ্গনে যা কিছু ঘটছে। বেগম জিয়া কিন্তু আজকে আদালতের কাছে আটকে যায়নি। তিনি মূলত ফ্যাসিবাদের কাছে বন্দি হয়ে আছেন।

গোলাম পরোয়ার বলেন, ঐক্যফ্রন্ট বলি আর ২০ দল বলি আমাদের সবাইকেই কৌশলের বিষয়ে স্পষ্ট হতে হবে। জনগণের সাথে আমরা রাজনীতি করি তাদের সেন্টিমেন্ট যদি আমরা না বুঝি সেটাকে মানুষ কোন ভাবেই কৌশল হিসেবে নেয় না।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!