1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা)

পাবনায় শ্বশুরবাড়ির লোকের দেয়া আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু

  • আপডেট হয়েছে : বুধবার, ১৫ মে, ২০১৯
  • ৪১ বার পড়া হয়েছে

পাবনার আমিনপুরে পারিবারিক কলহের জেরে শ্বশুরবাড়ির লোকের দেয়া আগুনে দগ্ধ গৃহবধূ সজি খাতুন (৩২) মারা গেছেন। পাঁচদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মঙ্গলবার রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান তিনি। দগ্ধ গৃহবধূর ভাই সাগর মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার ভোরে আমিনপুর থানার তালিমনগর গ্রামে শ্বশুরবাড়িতে প্রবাসী স্বামীর পাঠানো টাকা নিয়ে ঝগড়ার একপর্যায়ে সজির গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় শ্বশুরবাড়ির লোকজন। আগুনে সজির শরীরের ৫০ শতাংশ পুড়ে যায়।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে পাবনা মেডিকেল কলেজ ও অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থান্তান্তর করা হয়। পাঁচদিন তীব্র যন্ত্রণায় কাতরানোর পর মঙ্গলবার রাতে মারা যান সজি।

সাগর মন্ডল আরো জনান, সজির ননদ,শাশুড়ি এবং ভাসুরের বউ মিলে তাকে পুড়িয়ে মেরেছে। ঘটনার দিন ননদ সামেলা খাতুনকে পুলিশ গ্রেফতার করলেও অন্য আসামিদের গ্রেফতার করতে পারেনি।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুল ইসলাম জানান, সজির মৃত্যুর খবর শুনেছি। ঘটনার দিনই আমিনপুর থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। একজন আসামি গ্রেপ্তার হয়েছে। অন্য আসামিদেরও দ্রুততম সময়ে আইনের আওতায় আনা হবে। নৃশংস এই হত্যাকাণ্ডে কোনো ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!