1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা)

‘রাষ্ট্র চাইলে দেশ থেকে ধর্ষণ ও নারী নির্যাতন সহজেই বন্ধ করা যাবে

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৪ মে, ২০১৯
  • ৩২ বার পড়া হয়েছে

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘দেশে ধর্ষক ও নারী নির্যাতনকারীদের পেছনে রাজনৈতিক দল ও প্রশাসনের একটি অংশের আশ্রয়-প্রশ্রয় আছে।’

মঙ্গলবার সকালে নারী-শিশু নির্যাতন ও ধর্ষণ-হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন হাসানুল হক ইনু। জাতীয় প্রেসক্লাবের সামনে জাসদ ওই মানববন্ধনের আয়োজন করে।

সাবেক তথ্যমন্ত্রী ইনু বলেন, ‘রাষ্ট্র যদি চায় তাহলে দেশ থেকে ধর্ষণ ও নারী নির্যাতন সহজেই বন্ধ করা যাবে।’ সরকার যেভাবে জঙ্গিদের বিরুদ্ধে শূন্য সহিঞ্চুতা নীতি গ্রহণ করেছে সেভাবে নারী নির্যাতনকারীদের বিরুদ্ধেও দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে একই নীতি গ্রহণ করা উচিত বলে মনে করেন তিনি।

ইনু বলেন, ‘নারী অত্যাচারের যে ঘটনা ঘটছে, যারা জড়িত হচ্ছে; ক্ষেত্রবিশেষে প্রশাসনের একটি অংশ, রাজনৈতিক কর্তৃপক্ষের একটি অংশ তাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে।’

সাবেক এই তথ্যমন্ত্রী আরো বলেন, ‘নারী ধর্ষক ও নারী নির্যাতনকারীদের আশ্রয় প্রশ্রয়দাতা, পৃষ্ঠপোষক, প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দরকার।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!