
গাজা উপত্যকায় বসবাসরত ফিলিস্তিনিরা নাকাবা দিবস উদযাপন করার জন্য একটি সাধারণ ধর্মঘট করার উদ্যোগ নিয়েছেন। তারা ১৯৪৮ সালের বিশেষ দিনটিকে স্মরণ করে এমন উদ্যোগ নেয়ার কথা চিন্তা ভাবনা করছেন। যেদিন হাজার হাজার ফিলিস্তিনিকে নিজেদের ঘর বাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছিল।
এক বিবৃতিতে গাজা ভিত্তিক সকল বিদ্রোহী দলের সমন্বিত ‘National Authority for Breaking the Siege’ নামের সংগঠনটি নাকাবা দিবসে ধর্মঘট ডাকার পরিকল্পনার কথা জানায়।
সংগঠনটি একই সাথে হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন ‘তাদের শান্তিপূর্ণ ধর্মঘটে যেন ইসরাইলের শত্রুরা বাধা দেয়ার মত বোকামি না করে।’
‘The Catastrophe’ বা ‘চরম বিপর্যয়’ যার আরবি ভাষান্তর ‘Nakba’ শব্দটি ফিলিস্তিনিরা ১৯৪৮ সালের উচ্ছেদ কে স্মরণ করার জন্য ব্যাবহার করে থাকেন যেদিন জায়ন বাদী ইহুদি চক্র তাদের কে নিজ ভূমি থেকে উচ্ছেদ করেছিল।
ফিলিস্তিন এবং ইসরাইলের মধ্যে সংঘাত শুরু হয় মূলত ১৯১৭ সাল থেকে যখন ব্রিটিশ সরকার বালফোর চুক্তি বা ঘোষণার মাধ্যমে ‘ফিলিস্তিনে ইহুদি লোকজনদের জন্য একটি জাতীয়তাবাদী রাষ্ট্র নির্মাণের ঘোষণা’ দিয়েছিল।
গত বছরের মার্চ মাসের পর থেকেই ফিলিস্তিনিরা প্রতি সপ্তাহে গাজা-ইজরাইলের বাফার অঞ্চল বা নিরপেক্ষ অঞ্চলে র্যা লি করে আসছে।
বিক্ষোভকারীরা এসময় ১৯৪৮ সালে নিজ ভূমি থেকে উচ্ছেদ হওয়া ফিলিস্তিনিদের নিজেদের ঘর বাড়ী ফিরে পাওয়ার অধিকার দাবী করে র্যা লিতে অংশ নেন।
একই সাথে তারা গত ১২ বছর যাবত গাজা উপত্যকার উপর ইসরাইল কর্তৃক আরোপিত ব্যাবসায়িক নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবী জানান। ইসরাইলের আরোপিত নিষেধাজ্ঞার ফলে গাজা উপত্যকার অর্থনীতি চরম বিপর্যয়ের মুখে পড়েছে যা অঞ্চলটির দুই মিলিয়ন জনগোষ্ঠীর জীবন যাত্রাকে অতিষ্ঠ করে তুলেছে।
আজ থেকে এক বছর পূর্বে শুরু হওয়া চলমান এই বিক্ষোভে অংশ নিয়ে অন্তত ২৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং হাজার হাজার বিক্ষোভকারী আহত হয়েছেন।