1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত

সুন্দরগঞ্জের বহুল আলোচিত তোফা-তহুরা সুখের নীড়ে উদ্বোধন করেন – জেলা প্রশাসক মো. আব্দুল মতিন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৪ মে, ২০১৯
  • ৪৩ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা প্রশাসকের নির্দেশনায় এবং উপজেলা নির্বাহী অফিসারের অর্থায়নে নতুন ঘর সুখের নীড়ে উঠলেন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার সেই বহুল আলোচিত তোফা-তহুড়া। আজ ১৪ মে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন ফিতা কেটে এ নতুন পাকা ঘরের উদ্বোধন করেন।

উপজেলার দহবন্দ ইউনিয়নের ঝিনিয়া গ্রামে তোফা-তহুড়ার নিজ বাড়ীর উঠানে উদ্বোধনকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিসার সোলেমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক টিআইএম মকবুল হোসেন। এসময় আরোও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সাজেদুল ইসলাম ও দহবন্দ ইউপি চেয়ারম্যান গোলাম কবীর মুকুল প্রমূখ।

উল্লেখ,গত ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর বাবা ফুল মিয়ার বাড়ীতে গ্রাম্য ধাইয়ের হাতে জন্ম নেয় তোফা-তহুড়া। দুই বোন শুধু যমজ নয়, একজন আরেক জনের সাথে জোড়া লাগানো। এনিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় খবর প্রকাশ হলে বিষয়টি প্রধান মন্ত্রীর নজরে আসে। পরে তার নির্দেশে ২০১৬ সালের ১৬ জুলাই তাদের দু’বোনকে নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। প্রধান মন্ত্রীর নির্দেশে শুরু হয় তাদের চিকিৎসা। গত ২০১৬ সালের ২০অক্টোবর তাদের প্রথম অস্ত্রোপচার করা হয় । ২০১৭ সালের ১ আগষ্ট তাদেরকে আলাদা করার জন্য অস্ত্রোপচার করা হয়। ঢাকা হাসপাতালের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক আশরাফুল হকের নেতৃত্বে একদল চিকিৎসক তাদের অস্ত্রোপচার করেন। চিকিৎসক কর্তৃক স্বাস্থ্য সম্মত ঘরে রাখার নির্দেশনা থাকায় জেলা প্রশাসনের নির্দেশনায় এ ঘর নির্মাণ করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!