1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত

হ্যাকারদের কবলে হোয়াটস অ্যাপ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৪ মে, ২০১৯
  • ৫৩ বার পড়া হয়েছে

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ সম্প্রতি হ্যাকারদের একটি আক্রমণের কথা জানিয়ে ব্যবহারকারীদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে।

ফিনান্সিয়াল টাইমের এক প্রতিবেদনে বলা হচ্ছে, হোয়াটসঅ্যাপে আক্রমণের এই প্রযুক্তিটি তৈরি করেছে একটি ইসরাইলি নিরাপত্তা বিষয়ক সংস্থা এনএসও গ্রুপ। খবর বিবিসি বাংলার

হোয়াটসঅ্যাপের স্বত্বাধিকারী সংস্থা ফেইসবুক বলছে, হ্যাকাররা মেসেজিং অ্যাপটির একটি গুরুত্বপূর্ণ ত্রুটি খুঁজে পেয়েছে।

সেই ত্রুটি ব্যবহার করে হ্যাকাররা দূর থেকে কিছু মোবাইল ফোনে বিশেষ নজরদারি সফটওয়ার ইন্সটল করেছে। নির্দিষ্ট কিছু মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপকেই টার্গেট করা হয়েছিলো বলে জানানো হয়েছে।

তবুও আরও নতুন সম্ভাব্য আক্রমণ প্রতিহত করতে এর একটি সমাধান ইতিমধ্যেই বাজারে ছাড়া হয়েছে। হোয়াটসঅ্যাপের দেড়শ কোটি ব্যবহারকারীকে সাবধানতা হিসেবে দ্রুত অ্যাপটি আপডেট করে নিতে বলা হয়েছে।

আক্রমণকারী হ্যাকারদের খুব দক্ষ এবং অগ্রসর একটি গোষ্ঠী বলে উল্লেখ করা হয়েছে।

যেভাবে ব্যবহার করা হয়েছে এই ত্রুটি
এ মাসের শুরুতে এই আক্রমণ সম্পর্কে জানতে পেরেছে হোয়াটসঅ্যাপ। হ্যাকাররা এক্ষেত্রে হোয়াটসঅ্যাপের ভয়েসকল অপশন ব্যবহার করেছে।

মোবাইল ডিভাইসে ভয়েসকলের রিং বাজার পর সেটি যদি কেউ নাও উত্তর দেয় তবুও নজরদারি সফটওয়ারটি তারা ইন্সটল করতে সক্ষম হয়েছে।

এমনকি অ্যাপটির ভয়েসকলের তালিকা থেকে কলটির ইতিহাস পর্যন্ত মুছে দিতে পারে তারা।

সংস্থাটি জানিয়েছে, তাদের নিরাপত্তা বিষয়ক কর্মীরা প্রথম এই আক্রমণের বিষয়টি শনাক্ত করে এবং তার পরপরই বিষয়টি নিয়ে মার্কিন বিচার বিভাগ, কিছু নির্দিষ্ট নিরাপত্তা সংস্থা ও মানবাধিকার সংস্থাকে এই আক্রমণ সম্পর্কে অবহিত করা হয়েছে।

সংস্থাটি সাংবাদিকদের দেওয়া এক লিখিত বক্তব্যে জানিয়েছে, এটি যে কোন সরকারের সাথে কাজ করা বেসরকারি কোম্পানির কাজ, তা বোঝার মতো স্পষ্ট লক্ষণ রয়েছে এই আক্রমণে। যাদের কাজ ছিল স্পাইওয়ার বসিয়ে দূর থেকে মোবাইল ফোনের অপারেটিং সিস্টেমের নিয়ন্ত্রণ নেওয়া।

কারা এই হ্যাকার?
এনএসও গ্রুপ একটি ইসরাইলি কোম্পানি যাদের পূর্বে সাইবার অস্ত্র ডিলার বলে আখ্যা দেওয়া হয়েছে। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ সফটওয়ার হল পেগাসাস। এই সফটওয়ারটি কোন মোবাইল ডিভাইস থেকে তথ্য সংগ্রহ করার ক্ষমতা রাখে। এমনকি মোবাইল ফোনটির মাইক্রোফোন ও ক্যামেরার তথ্য নিতে পারে।

ফোনটির অবস্থান সম্পর্কেও তথ্য সংগ্রহ করতে পারে।

এনএসও গ্রুপ ইতিমধ্যেই একটি বিবৃতি দিয়েছে যাতে তারা বলেছে, এনএসওর প্রযুক্তি সরকারি সংস্থা থেকে লাইসেন্স প্রাপ্ত। যার একমাত্র কাজই হল সন্ত্রাস ও অপরাধ প্রতিহত করা।

সংস্থাটি আরও জানিয়েছে, কোম্পানিটি সরাসরি প্রযুক্তিটি ব্যবহার করে না। জনগণের নিরাপত্তায় এই প্রযুক্তি কিভাবে ব্যবহার হবে সেনিয়ে সিদ্ধান্ত নেয় গোয়েন্দা ও আইন প্রয়োগকারী সংস্থা। এর অপব্যবহারের সকল অভিযোগ আমরা তদন্ত করি এবং ব্যবস্থা নেই।

কাদের উপর এই প্রযুক্তি ব্যবহার করা হবে তাতে কোনভাবেই এনএসও’র কোন হাত নেই। এনএসও নিজে কাউকে টার্গেট করে না।

কাদের উপর আক্রমণ চালানো হয়েছিলো?
হোয়াটসঅ্যাপ বলছে, কতজন ব্যবহারকারীর উপর এই হামলা চালানো হয়েছে সেটি এখনই তারা জানাতে পারছে না।

তবে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, তারা পূর্বে এনএসও গ্রুপ দ্বারা আক্রমণের শিকার হয়েছে।

অ্যামনেস্টির প্রযুক্তি বিষয়ক কর্মকর্তা ডেনা ইংগলটন বলেছেন, কোন সরকার কর্তৃক গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিষ্ট ও সাংবাদিকদের উপর নজরদারি করার জন্য এই প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে এমন প্রচুর প্রমাণ রয়েছে।

অ্যামনেস্টি এই মুহূর্তে এনএসও গ্রুপের লাইসেন্স প্রত্যাহারের জন্য ইসরাইলে একটি আইনি লড়াই করছে। আজই সেনিয়ে তেলআভিভে আদালতে একটি রিটের শুনানি রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!