1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

বনানীতে দুই ছাত্রী ধর্ষণ তদন্ত কমিটির জেরায় নার্ভাস, ফেঁসে যাচ্ছেন বনানী থানার ওসি ফরমান!

  • আপডেট হয়েছে : সোমবার, ১৫ মে, ২০১৭
  • ৫৫ বার পড়া হয়েছে

বহুল আলোচিত বনানীর রেইন ট্রি হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা নিতে গড়িমসি, অভিযোগকারীদের হয়রানি ও দায়িত্বে অবহেলায় ফেঁসে যাচ্ছেন বনানী থানার ওসি ফরমান আলী।

তদন্ত কমিটির জেরার মুখে বনানী থানার ওসি ফরমান আলী কোনো সদুত্তর দিতে পারেননি। দুই অভিযোগকারীর মামলা গ্রহণে কেন বিলম্ব করা হয়েছে, মামলার আসামিদের সঙ্গে কী কারণে ওসি যোগাযোগ করেছেন-এমন সব প্রশ্নের কোনো উত্তর দেননি ওসি ফরমান আলী।

বনানী থানার ওসির কাজে অবহেলার ঘটনা তদন্তে গঠিত তদন্ত কমিটির মুখোমুখি হন ফরমান আলী। এর আগে তিনি ৫ দিনের ছুটি শেষ করে রবিবার থানায় যোগদান করেন।

দুপুরে তদন্ত কমিটির প্রধান ডিএমপির অতিরিক্ত কমিশনার মিজানুর রহমান তাকে জিজ্ঞাসাবাদ করেন। এসময় তার কথাবার্তায় অসংলগ্নতা এবং তাকে বেশ নার্ভাস লক্ষ্য করা গেছে বলে জানিয়েছেন নাম প্রকাশে এক কর্মকর্তা। এই কমিটির অন্য দুই সদস্য হলেন ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) আব্দুল বাতেন ও যুগ্ম কমিশনার (অপরাধ) কৃষ্ণপদ রায়।

 

এ ব্যাপারে তদন্ত কমিটির প্রধান মিজানুর রহমান বলেন, আইন অনুযায়ী ঐ পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে এ ঘটনায় দুই ভিকটিমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তে কারো কোনো গাফিলতির প্রমাণ মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

প্রসঙ্গত, গত ২৮ মার্চ বনানীর দ্য রেইন ট্রি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে দুই ছাত্রীকে ডেকে ধর্ষণ করা হয়। ৪ মে দুই অভিযোগকারী বনানী থানায় মামলা করতে যান। এসময় থানার ওসি তাদের চরিত্র হননের চেষ্টা করেন। থানা থেকে তাদের বের করে দেন।

পরে ৬ মে দুই অভিযোগকারী থানায় গিয়ে মামলা দায়ের করেন। অভিযোগ রয়েছে, থানার ওসি মামলার আসামিদের কাছ থেকে ২৫ লাখ টাকা গ্রহণ করেছেন। এ কারণে তিনি এই মামলার আসামিদের গ্রেপ্তার না করে উল্টো বাদীর চরিত্র হননের চেষ্টা করেছেন বলে অভিযোগ রয়েছে। এতে ওই ধর্ষিতা দুই ছাত্রী সাংবাদিকদের বলেছেন, ‘বলতে পারেন আমরা থানায় অভিযোগ দিতে গিয়ে দ্বিতীয়বার পুলিশের কাছে ধর্ষণের শিকার হয়েছি।’ এরপরই নড়েচড়ে উঠে পুলিশ প্রশাসন। গঠন করে তদন্ত কমিটি। তদন্তে গাফিলতির প্রমাণ মিললে ওই পুলিশ কর্মকর্তা সাময়িকভাবে চাকরিচ্যুত হতে পারেন।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!