1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০২ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত

মান্নার পাসপোর্ট ফেরত দেওয়ার নির্দেশ

  • আপডেট হয়েছে : সোমবার, ১৩ মে, ২০১৯
  • ৪৫ বার পড়া হয়েছে

জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে বিদেশ যেতে তিন মাসের জন্য পাসপোর্ট ফেরত দিতে নির্দেশ দিয়েছেন আদালত। ফলে মান্নার বিদেশ যাওয়ার ক্ষেত্রে বাধা কাটল।

পাসপোর্ট ফেরত চেয়ে মান্নার করা এক আবেদনের শুনানি নিয়ে আজ সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।

আদেশে মান্নাকে দেশে ফেরার তিন সপ্তাহের মধ্যে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাসপোর্ট জমা দিতে বলা হয়েছে।

আদালতে মান্নার পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইদ্রিসুর রহমান ও আইনজীবী এম মনজুর আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

ছেলেমেয়েকে দেখতে কানাডা যেতে চান মান্না। পাশাপাশি নিজের চিকিৎসার জন্য যুক্তরাজ্যসহ অন্য দেশে যাওয়ার কথা রয়েছে তার। কিন্তু মান্নার বিরুদ্ধে দায়ের হওয়া দুটি মামলার জামিনের শর্তে আছে, তার পাসপোর্ট জমা রাখতে হবে।

এমতাবস্থায় পাসপোর্ট ফেরত চেয়ে ৫ মে আবেদন করেন মান্না। আবেদনের শুনানি নিয়ে আজ আদালত এ আদেশ দেন।

রাষ্ট্রদ্রোহ ও সেনাবিদ্রোহে উসকানির অভিযোগে ২০১৫ সালের ২৪ ফেব্রুয়ারি ও ৫ মার্চ গুলশান থানায় মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে পৃথক মামলা হয়। নিউইয়র্কে অবস্থানরত বিএনপি নেতা সাদেক হোসেন খোকা এবং অন্য এক ব্যক্তির সঙ্গে মান্নার টেলিফোনে কথোপকথনের একটি ভিডিও প্রকাশের পর ওই বছরের ২৫ ফেব্রুয়ারি মান্নাকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!